ফাঁসি কার্যকরের পরও ১৫ বছর বেঁচে ছিলেন এই নারী!

Odd বাংলা ডেস্ক: ১৬৫০ সালের ডিসেম্বরে অ্যান গ্রিনকে শিশু হত্যার অপরাধে আদালতে তোলা হয়। অক্সফোর্ডে তার বিচার চলে। মৃত শিশুর পোস্টমর্টেমের পর চিকিৎসকরা জানায়, শিশুটিকে জীবন্ত অবস্থায় মাটিচাপা দেয়া হয়েছিল। এই তথ্যের উপর ভিত্তি করেই আদালত অ্যানকে নিজের সন্তানকে মেরে ফেলার অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। এরপর তাকে কারাগারে রাখা হয়। অবশেষে ১৪ ডিসেম্বর অ্যানের ফাঁসি কার্যকর করা হয়েছিল।
মৃত্যুদণ্ডের পরও যেভাবে বেঁচে যান অ্যান গ্রিন

মৃত্যুদণ্ডের দিন অ্যানকে নিয়ে তোলা হয় ফাঁসিকাষ্ঠে। ফাঁসি দেয়ার নিয়ম হলো যতক্ষণ পর্যন্ত অপরাধী মৃত্যুবরণ করবে না ততক্ষণ তাকে ঝুলিয়েই রাখতে হবে। অ্যানের ফাঁসি কার্যকরের সময়ও একই নিয়ম মানা হয়েছিল। তাকে প্রায় আধা ঘণ্টা ঝুলিয়ে রাখা হয়েছিল। অতঃপর তার শ্বাস-প্রশ্বাস বন্ধ টের পেয়ে জল্লাদ ফাঁসির দড়ি কেটে দেয়।

একটি কফিনে ঢুকিয়ে অক্সফোর্ডের সার্জন উইলিয়াম পেট্টির হাতে তুলে দেয়া হয় অ্যানকে। অতঃপর সার্জন পেট্টি যখন অ্যানের দেহটি কফিন থেকে বের করে পোস্টমর্টেম করবেন ঠিক তখনই টের পেলেন তার শ্বাস চলছে। তবে অজ্ঞান হয়ে রয়েছে অ্যান। এরপর সার্জন ও তার অন্যান্য সহকর্মী অ্যানকে বাঁচানোর চেষ্টা চালাতে থাকেন।

অ্যান গ্রিনের পুনরায় জীবন ফিরে পান

প্রথমে তারা অ্যানের মুখে স্পিরিটজাতীয় কিছু ঢেলে দেন। এরপর অ্যানের কাশি হয়। তার আঙ্গুলগুলো শক্ত হয়ে বেঁকে গিয়েছিল সেগুলো টেনে সোজা করার প্রচেষ্টা চলছিল। ফাঁসি দেয়ার ফলে অ্যানের গলার ভেতরের ছোট ছোট টিস্যুগুলো ছিঁড়ে যায়। 

জ্ঞান ফেরার পর অ্যান আচমকাই রক্তিবমি করেন। তারপর সার্জনরা অ্যানের শরীরের তাপমাত্রা বাড়িয়ে তোলার চেষ্টা করতে থাকেন। একটি গরম বিছানায় অ্যানকে রেখে তার মাথা, ঘাড়ে এবং হাত ও পায়ের তালুতে তেল দিয়ে অনবরত ম্যাসেজ করা হয়। তার বুকে লাগানো হয় হিটিং প্লাস্টার। 

সার্জনদের প্রচেষ্টায় অতঃপর অ্যান তার জীবন ফিরে পায়। অল্প সময়ের মধ্যেই সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। তাকে বাড়িতে যাওয়ার অনুমতিও দেয়া হয়। এর কিছুক্ষণ পরেই লোক জানাজানি হয়ে যায় যে অ্যান পুনরায় জীবন ফিরে পেয়েছেন। অনেক মানুষ তাকে দেখতে ভিড় করেন। এই সুযোগে সার্জন পেট্টি তাদের কাছ থেকে কিছু অর্থ সংগ্রহ করার সিদ্ধান্ত নিলেন। 

এই অর্থ দিয়েই যাতে অ্যানের খাবার এবং থাকার ব্যবস্থা হয় সেই প্রচেষ্টা চালান পেট্টি। এরপর এই চিকিৎসকই অ্যানের জামিনের বিষয়ে আদালতে আবেদন জানান। অতঃপর অ্যান তার উপর আরোপিত মিথ্যা মামলা থেকে খালাস পায়। পরবর্তীতে অ্যান বিবাহ করেন এবং তিনি তিন সন্তানের জননী হন। ১৬৬৫ সালে চতুর্থ সন্তান প্রসবকালে অ্যান মারা যান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.