ফের উত্তপ্ত পুলওয়ামা, সেনা এনকাউন্টারে খতম ৩ জঙ্গি

Odd বাংলা ডেস্ক: সেনা-জঙ্গি সংঘর্ষে ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা। মঙ্গলবার রাত থেকেই জঙ্গি এবং বিএসএফ জওয়ানদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে৷ সেনা এনকাউন্টারে ৩ জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। এদের মধ্যে একজন পাকিস্তানের সন্ত্রাসী দল লস্কর-ই-তইবার কমান্ডার আইজাজ, যার আসল নাম আবু হুরাইরা। 

বাকি ২ নিহত জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি। বুধবার সকালে টুইটে এ সংবাদ জানিয়েছেন কাশ্মীর পুলিশের ইনস্পেক্টর জেনারেল বিনয় কুমার। মঙ্গলবার গভীর রাত থেকেই এনকাউন্টার শুরু হয়েছিল।পুলিশ সূত্রে খবর, পুলওয়ামা শহরে গা ঢাকা দিয়ে আছে জঙ্গিরা, গোপন সূত্রে এ খবর জানতে পারে জওয়ানরা। এরপরই শুরু হয় তল্লাশি অভিযান৷ জওয়ানদের দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। যা পরবর্তীতে এনকাউন্টারের রূপ নেয়৷ 

জানা গিয়েছে তল্লাশি চালিয়ে প্রচুর বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। তল্লাশি জারি রেখেছে বিএসএফ। অপর দুই নিহত জঙ্গির পরিচয় জানারও চেষ্টা চলছে।kashmirs-pulwama-pakistani-let-commander-2-militants-killed-in-encounter

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.