Odd বাংলা ডেস্ক: ১৯ জুলাই থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন (Monsoon Session of Parliament)। তার আগেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)-র বাড়িতে হাজির হলেন মোদী সরকারের ২৯ জন মন্ত্রী। তবে এটি কোনও সরকারি বৈঠক নয়, সম্পূর্ণরূপেই দলীয় প্রস্তুতি যাচাইয়ের জন্য জরুরি তলব করা হয়েছিল বিজেপি নেতা-মন্ত্রীদের। বৈঠকের আলোচ্য বিষয় একটাই, বাদল অধিবেশনের প্রস্তুতি।
বাজেট অধিবেশনের পরই দেশজুড়ে আছড়ে পড়েছিল করোনার দ্বিতীয় ঢেউ। একাধিক রাজ্যে নির্বাচন থাকায় সাংসদদের অনুপস্থিতি ও করোনার ভয়েই নির্দিষ্ট সময়ের আগে বাজেট অধিবেশনে রাশ টানতে হয়। ১৯ জুলাই থেকে শুরু হওয়া বাদল অধিবেশনটি ফলপ্রদ করাই লক্ষ্য কেন্দ্রীয় সরকারের। এর জন্য আগে থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। মঙ্গলবারও একই উদ্দেশ্যে রাজনাথ সিংয়ের বাড়িতে বৈঠকে বসেন ২৯ জন মন্ত্রী।সঙ্গে ছিলেন একাধিক বিজেপি নেতাও। সেখানে অধিবেশন চলাকালীন কী কী বিষয় নিয়ে আলোচনা করা হবে, তা নিয়ে নেতা-মন্ত্রীরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করেন বলেই সূত্রের খবর।





Post a Comment