অস্ট্রেলিয়ার রান্নার শো-এ পান্তা ভাত রেঁধে ভিনদেশি বিচারকদের মন জয় তরুণীর


Odd বাংলা ডেস্ক: মাস্টারশেফ অস্ট্রেলিয়ার ১৩তম সিজন সিজ়নের অন্যতম প্রতিযোগী কিশ্বর চৌধুরী। ইতিমধ্যেই তিনি সাড়া ফেলে দিয়েছেন নেটদুনিয়ায়। বাংলাদেশি বংশোদ্ভূত কিশ্বর ফিনালে এপিসোডে বিচারকদের প্লেট সাজিয়ে দেন পান্তা ভাত ও আলু ভর্তায়। এর আগেও তিনি বেগুন ভর্তা, খিচুড়ির মতো সনাতনী বাঙালি পদ রান্না করেছেন মাস্টারশেফের এই কম্পিটিশনে। কিশ্বরের জন্ম ও বেড়ে ওঠা মেলবোর্নে।

ফিনালে রাউন্ডে তাঁর রাঁধা বাঙালির প্রিয় পান্তাভাত এবং আলু ভর্তা মন জয় করেছে ভিনদেশি বিচারকদেরও। কিশ্বর এই পদের নাম দিয়েছেন ‘স্মোকড রাইস ওয়াটার’। পান্তার সঙ্গে ফিউশন করে সার্ডিনও পরিবেশন করেছেন তিনি। দেশের সংস্কৃতি এ ভাবে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য দুই বাংলার মানুষ নেটদুনিয়ায় কিশ্বরের প্রশংসায় পঞ্চমুখ। পরে বাংলাদেশের বিভিন্ন খাবার ও রন্ধনপ্রণালী নিয়ে একটি বই লেখার ইচ্ছে রয়েছে এই তরণীর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.