আর ফ্রিতে ব্যবহার করা যাবে না গুগল মিট

Odd বাংলা ডেস্ক: গুগল তার ফ্রি পরিষেবাগুলিতে বিধিনিষেধ আরোপ করতে চলেছে। সম্প্রতি, সংস্থাটি গুগল ফটোতে আনলিমিটেড ফ্রি স্টোরেজের নিয়মগুলিকে পরিবর্তন এনেছে। এবার গুগল তার জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং পরিষেবাটির জন্য নতুন নিয়ম বাস্তবায়ন করতে চলেছে।

গুগল মিট ইউজারদের বড় ধাক্কা দিল টেক জায়ান্ট গুগল। বিনামূল্যে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম গুগল মিট ইউজারদের জন্য গ্রুপ ভিডিও কলগুলিতে ৬০-মিনিটের সময়সীমা কার্যকর করতে চলেছে সংস্থা। করোনা মহামারীর প্রথম ঢেউয়ের সময় লঞ্চ হয়েছিল গুগল মিট। গুগল বলেছিল যে, এই প্লাটফর্মের মাধ্যমে ইউজাররা আনলিমিটেড ভিডিও কলের সুবিধা পাবে। এবার এখানেই সময়সীমা বেঁধে দিতে চাইছে সংস্থা।  চলুন জেনে নেওয়া যাক কী কী পরিবর্তন হতে চলেছে -

১. টেক জায়ান্ট গুগল জনিয়েছে, তিন বা তার বেশি ইউজার ভিডিও কনফারেন্সিং-এ অংশগ্রহণ করলে, সেক্ষেত্রে সময়সীমা ৬০ মিনিট ধার্য্য করা হয়েছে। অর্থাৎ কোনো সংস্থা বা আয়োজক যদি কোনো বিনামূল্যের জিমেইল অ্যাকাউন্ট থেকে মিটিং আয়োজন করে তবে তা ১ ঘন্টার মধ্যে শেষ করতে হবে।

২. গুগল আরও জানিয়েছে যে কল করার ঠিক ৫৫ মিনিটের পরে, কলটিতে অংশগ্রহণকারী সমস্ত ইউজারের কাছে একটি নোটিফিকেশন যাবে যে কলটি শেষ হতে চলেছে। সংস্থাটি আরও জানিয়েছে যে,কলটি বাড়ানোর জন্য, হোস্ট তাঁর  Google অ্যাকাউন্টটি আপগ্রেড করতে পারে, অন্যথায়, কলটি ৬০ মিনিটের মধ্যে শেষ হবে। তবে গুগল জানিয়েছে ফ্রি গুগল অ্যাকাউন্ট হোল্ডারদের জন্যে one-on-one call-এর ক্ষেত্রে ২৪ ঘন্টা সাপোর্ট থাকবে। 

উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে গুগল বলেছিল যে, গুগল হ্যাঙ্গআউট (বর্তমানে গুগল মিট বলা হয়)-এর বৈশিষ্ট্য ইউজারদের ফ্রিতে দেওয়া হবে। এর এক মাস পরে, গুগল আবার ঘোষণা করে যে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে সমস্ত ইউজাররা গুগল মিট ব্যবহার করতে পারবে। পরে, এই সময়সীমাটি ৩১ মার্চ, ২০২১ পর্যন্ত বাড়ানো হয়েছিল। তারপরে মার্চে, সংস্থাটি আবারও জুন পর্যন্ত সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

যারা আনলিমিটেড গুগল মিট কলিং-এর সুবিধা পেতে চান তাদের গুগল ওয়ার্কস্পেস সাবস্ক্রিপশনে সাইন আপ করতে হবে। তারজন্যে টাকা দিয়ে আপগ্রেডের কথা উল্লেখ করা হয়েছে। টেক জায়ান্ট জানাচ্ছে আপগ্রেডের জন্যে ইউজারকে প্রতি মাসে ৭৫০ টাকা দিতে হবে। এই প্লানটি আপগ্রেড করলে তবেই ৬০ মিনিটের বেশি কল করা সম্ভব হবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.