মোদী সরকারের বড় সিদ্ধান্ত, DA বেড়ে ২৮ শতাংশ

Odd বাংলা ডেস্ক: বহু মাস ধরে অপেক্ষার পর শেষমেশ মহার্ঘভাতার বৃদ্ধির খবর পেলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। গতবছর এই মহার্ঘভাতা বৃদ্ধির খবর প্রকাশিত হলেও তা করোনা পরিস্থিতির জন্য হাতে পাননি সরকারি কর্মীরা। আর এবার আরও একবার বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বুধবার একটি বৈঠকে বসেন নরেন্দ্র মোদী।

জানা গিয়েছে সেই বৈঠকেই স্থির হয়েছে যে ১৭ থেকে ২৮ শতাংশ হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। সূত্রের খবর, মোদী মন্ত্রিসভা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এখন সিদ্ধান্ত ঘোষণার অপেক্ষা। সূত্রের খবর সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী এই ডিএ বা মহার্ঘ ভাতা সেপ্টেম্বরের মধ্যেই কেন্দ্রীয় সরকারী কর্মীদের পাওয়ার কথা।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে, একথা স্পষ্ট নয় যে এই বর্ধিত ডিএ কবে থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাবেন? তবে কয়েকটি মিডিয়া রিপোর্ট জানান দিচ্ছে যে, ডিএ বা মহার্ঘভাতা বৃদ্ধি পাচ্ছে সেপ্টেম্বরে। তবে এবিষয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের ঘোষণার দিকে তাকিয়ে সব মহল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.