কংগ্রেসে যাচ্ছেন প্রশান্ত কিশোর! নেত্রীর টুইটে জল্পনা তুঙ্গে
Odd বাংলা ডেস্ক: তবে কি কংগ্রেসে যোগ দিচ্ছেন প্রশান্ত কিশোর (Prashant Kishore) ? মঙ্গলবার রাহুল-সোনিয়ার সঙ্গে সাক্ষাতের পরই ভোট কুশলীকে নিয়ে শুরু হয় রাজনৈতিক চর্চা।শোনা যায়, পিকে এবার যোগ দিচ্ছেন কংগ্রেস শিবিরে। মিশন ২০২৪-এর টার্গেট নিয়ে তাঁকে দলে স্বাগত জানাচ্ছেন গান্ধী পরিবার? এই জল্পনাই যেন আর বেশ খানিকটা উস্কে দিল রাহুল ঘনিষ্ঠ নেত্রীর টুইটার পোস্ট।
বুধবার নিজের টুইটারে অর্চনা ডালমিয়া লেখেন, 'কংগ্রেস পরিবারে প্রশান্ত কিশোরকে স্বাগত জানাচ্ছি।' কিন্তু, তাৎপর্যপূর্ণভাবে কিছুক্ষণের মধ্যেই সেই পোস্টটি ডিলিট করে দেন ওই নেত্রী।
এদিকে, রাজনৈতিক মহলের খবর রটে যায়, পঞ্জাব ও উত্তরপ্রদেশে ভোটের জন্য কংগ্রেস প্রশান্ত কিশোরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে। আর সেই কারণেই মঙ্গলবার রাহুলের বাসভবনে তাঁর সঙ্গে বৈঠক করে কংগ্রেস হাইকমান্ড। কিন্তু এদিন অর্চনা ডালমিয়ার এই টুইট পিকের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে ফের নয়া জল্পনা তৈরি করল। তবে কি কেবলমাত্র ভোট কুশলী নয়, আগামীদিনে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে হাত শিবিরের হয়ে সম্মুখ সমরে নামতে চলেছেন পিকে?





Post a Comment