কিভাবে মা লক্ষ্মীর বাহন হল পেঁচা! জানুন সেই কাহিনী

Odd বাংলা ডেস্ক: সমস্ত দেব-দেবীরই নিজের বাহন থাকে৷ মা লক্ষ্মীর বাহন পেঁচা৷ কিন্তু কিভাবে প্যাঁচা বাহন হল দেবীর। পৌরাণিক কথা অনুযায়ী, পশু-পাখিরা সকলেই চাইছিল লক্ষ্মীর বাহন হতে৷  এক পর্যায়ে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়৷ দেবী লক্ষ্মী প্রথমে তাঁদের চুপ করান এবং বলেন কার্ত্তিক অমাবস্যায় তাঁর সঙ্গে বিচরণ যে করবে সেই বাহন হবে৷ তবে রাতে এসে মা লক্ষ্মী দেখেন যে পেঁচা রাতেও পরিষ্কার দেখতে পায়৷ গতিও তীব্র৷ তাই পেঁচা যখন নিজেকে মা লক্ষ্মীর বাহন হওয়ার জন্য বলে তখন তাঁর তাঁকেই ঠিক মনে হয়৷ আর সেই রাতে চারপাশে কেউ ছিলও না৷ এভাবেই পেঁচা মা লক্ষ্মীর বাহন হয়ে যায়৷ 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.