অগ্নিমূল্য পোস্ত! কেন্দ্রের নীতিকে দায়ি করছেন ব্যবসায়ীরা
খুচরো বাজারে পোস্তর কেজি ২ হাজার টাকা ছাড়িয়েছে। অথচ মাস তিনেক আগে তা ছিল ১৪০০ টাকা। জ্বালানীর দামের ছ্যাঁকায় নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। ভোজ্য তেলের দামও ক্রমশ চড়ছে। কিন্তু পোস্তর দামের রকেট গতির কাছে সবকিছু পিছিয়ে পড়েছে। পোস্ত পাতে রাখা এখন বিলাসিতার সামিল।
পোস্তা বাজারের এক পাইকারি ব্যবসায়ী জানিয়েছেন, 'আমাদের এখানে ১০ শতাংশ চাষ হয়। বাকিটা আমদানি করতে হয়। লাইসেন্স ২ বছর ধরে বন্ধ। ইমপোর্ট করলে কেস দিয়ে দিচ্ছে। মনোপলির জন্য দাম বাড়ছে। '





Post a Comment