Odd বাংলা ডেস্ক: দিল্লি পৌঁছেই রাত পোহালেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগের সফরসূচি অনুযায়ী, এই বৈঠক হওয়ার কথা ছিল বুধবার। পরবর্তী সময়ে তা বদলে গেল। বুধের বদলে মঙ্গলেই মোদির সঙ্গে মিনিট পনেরোর বৈঠক করবেন মমতা।
তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে ঠাসা কর্মসূচি নিয়ে চারদিনের সফরে রাজধানী উড়ে যাচ্ছেন তিনি। সূচি অনুযায়ী, ২৭ তারিখ মমতা হাজির হতে পারেন সংসদে। তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন হওয়ায় দলনেত্রীর সংসদে অবাধ যাতায়াতের রাস্তা খুলে গিয়েছে।





Post a Comment