টোকিও অলিম্পিক্স: মীরাবাই চানুর রৌপ্যপদক বদলে যেতে পারে সোনায়!


Odd বাংলা ডেস্ক:
ওয়েট লিফটিং-এ রুপো জিতে গোটা দেশকে গর্বিত করেছেন মীরাবাই চানু, তবে এবার তাঁর সামনে আরও বড় সুযোগ। তাঁর রুপোর পদক বদলে যেতে পারে সোনায়! কীভাবে?

কারণ, ৪৯ কেজি বিভাগে সোনা জিতেছিলেন চিনের হাউ ঝিহুই। তবে ডোপ পরীক্ষার জন্য তাঁকে টোকিও ছাড়তে বারণ করা হয়েছে। ডোপ পরীক্ষায় ঝিহুই ব্যর্থ হলে নিয়ম অনুযায়ী ঝিহুইয়ের পদক কেড়ে নেওয়া হবে এবং রুপোজয়ী চানুকে সোনার পদক দিয়ে দেওয়া হবে।

ওয়েট লিফটিং-এ স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২০২ কেজি ওজন তুলে রুপো জিতেছিলেন মীরাবাঈ চানু। মহিলাদের ৪৯ কেজি বিভাগে প্রথমে স্ন্যাচে ৮৭ কেজি ওজন তোলেন ভারতীয় ভারত্তোলক। পরে ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৫ কেজি ওজন তোলেন তিনি। সব মিলিয়ে ২০২ কেজি ওজন তোলেন মীরাবাঈ চানু। ক্লিন অ্যান্ড জার্কে ১১৭ কেজি তোলার চেষ্টা করেছিলেন মীরাবাঈ চানু। কিন্তু ব্যর্থ হন। তবু রুপোর পদক জয় নিশ্চিত করে ফেলেন তিনি। 

৪৯ কেজি বিভাগে সোনা জেতেন চিনের হাউ ঝিহুই। স্ন্যাচে ৯৪ কেজি ওজন তুলে অলিম্পিক্স রেকর্ড গড়েছিলেন তিনি। ক্লিন অ্যান্ড জার্কে ১১৬ কেজি ওজন তুলেও অলিম্পিক্সে নতুন রেকর্ড গড়েন তিনি। সব মিলিয়ে ২১০ কেজি ওজন তোলেন চিনের এই ভারত্তোলক। যা অলিম্পিক্স রেকর্ড।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.