১৩ বছরের দাম্পত্যে চিড়! সম্পর্ক ভাঙতে চলেছেন জনপ্রিয় এই তারকা দম্পতি?

Odd বাংলা ডেস্ক: ফের দীর্ঘদিনের দাম্পত্যে ছেদ টানতে চলেছেন বলিউডডের আরও এক তারকা দম্পতি? মাস খানেক আগে কান পাতলে শোনা যাচ্ছে, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং অভিনেত্রী বরখা বিশত-এর ১৩ বছরের দাম্পত্যে দেখা দিয়েছে ফাটল। যদিও তখন এ খবরকে 'গুজব' বলে উড়িয়ে দিয়েছিলেন দু'জনেই। এরপর দু'পক্ষ চুপচাপ থাকলেও সদ্য ইনস্টাগ্রাম থেকে স্বামীকে 'আনফলো' করেছেন বরখা। যদিও স্বামী ইন্দ্রনীল এখনও স্ত্রীকে ফলো করছেন ইনস্টাগ্রামে। তবে বরখার এহেন কাণ্ডে খানিকটা আগুনে ঘি পড়ল বলেই মনে করছেন অনেকে।

সূত্রের খবর, বর্তমানে নাকি এক ছাদের তলাতেও থাকেন না তাঁরা। জানিয়ে রাখা ভালো ওই 'গুজব' এর প্রায় সমসাময়িক সময়েই ইন্দ্রনীলের সঙ্গে টলিপাড়ার অভিনেত্রী ইশা সাহার সম্পর্ক নিয়ে গুঞ্জন রটেছিল টলিপাড়ায়। যদিও সেকথা ইশা ও ইন্দ্রনীল উড়িয়ে দিয়েছিলেন। আসলে, 'তরুলতার ভূত' ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ইশা এবং ইন্দ্রনীল। তা সেই ছবি মুক্তি পাওয়ার আগেই এই দুই তারকার সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শোনা গেছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ইশা অবশ্য প্রায় সঙ্গে সঙ্গেই এই খবরকে ভিত্তিহীন দাবি করার পাশাপাশি জানিয়েছিলেন যে আজকাল এসব 'গুজব' তাঁর গা সবাই হয়ে গেছে। আগে ইন্ডাস্ট্রিতে নতুন ছিলেন বলে খারাপ লাগত। এখন আর কিছু যায় আসে না।

অন্যদিকে, জোর গলায় ইন্দ্রনীলকে বলতে শোনা গেছিল যে তাঁর এবং বরখার মধ্যে সব 'অল ইজ ওয়েল' বিন্দুমাত্র কোনও ফাটল দেখা দেয়নি তাঁদের সম্পর্কে। যদিও এসব কথা বাযুক্তিতে গুঞ্জন থামছে না। সন্দেহ দেখা দিয়েছে এই তিন তারকার অনুরাগীদের মনেও। তবে কি সত্যিই ভাঙতে চলেছে বরখা এবং ইন্দ্রনীলের এত বছরের দাম্পত্য? 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.