BREAKING: মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায় প্রয়াত


Odd বাংলা ডেস্ক: মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায় প্রয়াত। দীর্ঘদিম ধরেই অসুস্থ ছিলেন তিনি। করোনা পরবর্তী জটিলতায় ভুগছিলেন কৃষ্ণা। তাঁকে একমো সাপোর্টও দিতে হয়। কলকাতা থেকে কিছুদিন আগেই চেন্নাইয়ের হাসপাতালে নেওয়া হলে সেখানেই চিকিৎসা চলছিল। মঙ্গলবার ভোর পৌনে পাঁচটা নাগাদ চেন্নাইয়েই মৃত্যু হয় কৃষ্ণার।

দীর্ঘদিন ধরেই করোনা সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন কৃষ্ণাদেবী। গত ১১ মে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তাঁর অসুস্থতার খবর পেয়ে খোঁজ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। পরে বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষও কৃষ্ণা দেবীকে দেখতে যান হাসপাতালে।

ফুসফুস প্রতিস্থাপনের জন্য চেন্নাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। তবে তার আগেই মঙ্গলবার ভোর পৌনে পাঁচটা নাগাদ চেন্নাইয়ের ওই হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.