মেয়েরা ঘর থেকে একা বেরোবে না, পুরুষদের রাখতেই হবে দাড়ি- নয়া নির্দেশিকা আফগানিস্তানে


Odd বাংলা ডেস্ক:
আফগানিস্তানের উত্তর-পূর্ব তাকহার প্রদেশে দখল করা অঞ্চলগুলোতে নতুন আইন চালু করেছে তালিবান। ওই অঞ্চলে আফগান পুরুষদের দাড়ি রাখতে, কোনও পুরুষ অভিভাবক মহিলাদের বাড়ির বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা এবং বিয়ের দেনমোহর এবং যৌতুকসংক্রান্ত বিধি-নিষেধ জারি করেছে গোষ্ঠীটি। 

আফগানিস্তানে ৯০ দশকের তালেবান শাসনের সময় চুরির জন্য হাত কেটে দেওয়া হত। পাথর ছুঁড়ে মানুষকে হত্যা করা ছাড়াও মহিলাদের ওপর ছিল নানারকম বিধি-নিষেধ। সেদেশে মার্কিন সেনা মোতায়েন হওয়ার আগে এসব আইন জারি করেছিল তালিবান। তখন সেখানে মেয়েদের চাকরি তো দূরের কথা, কোনও পুরুষ অভিভাবক ছাড়া বাইরে বের হওয়াও নিষেধ ছিল। এমনকি এই নিয়ম না মানলে কঠোর শাস্তিও ভোগ করতে হত।

সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে মার্কিন সেনারা। এরই মধ্যে ফের সক্রিয় হতে শুরু করেছে তালিবান। এরই মধ্যে দেশটির ৪২১টি জেলার মধ্যে ১৪০টি জেলা দখলে নিয়েছে এই সশস্ত্র বিদ্রোহী এই গোষ্ঠী।তাকহার প্রদেশে গভর্নর আবদুল্লাহ কারলুক বলেন, তালিবানরা তাদের দখল করা এলাকায় বহু সরকারি স্থাপনা ধ্বংস করে ফেলেছে। তালিবানরা অবশ্য এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.