Odd বাংলা ডেস্ক: রাজ্যে বড় বিনিয়োগের স্বার্থে টাটা গোষ্ঠীর সঙ্গে আলোচনা চলছে। সম্প্রতি এই দাবি করেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। যদিও সিঙ্গুর আন্দোলনের ১৩ বছর বাদে রাজ্যের তৃণমূল সরকারের এহেন উদ্যোগকে সমালোচনার সুরে বিঁধেছে বিরোধী শিবির।সিঙ্গুরে টাটা গোষ্ঠীর জমি অধিগ্রহণের বিরোধিতা করে সেই সময় সরব হয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে যে আন্দোলন মমতা-সহ তাঁর দলকে শাসকের আসনে বসায়।
এদিকে, রাজ্যে কর্মসংস্থানের পরিসর তৈরি করতে প্রতিজ্ঞাবদ্ধ তৃণমূল সরকার। এই দাবি করে শিল্পমন্ত্রী বলেন, ‘কর্মসংস্থানের সংখ্যা বিচার করে সংস্থাগুলোকে ইনসেনটিভ দেবে সরকার। পাশাপাশি মুখ্যমন্ত্রীর উদ্যোগে দুটি বড় সংস্থা তাদের উৎপাদন শাখা এ রাজ্যে দ্রুত খুলতে চলেছে।‘




Post a Comment