উত্তরপ্রদেশে খুললো তৃণমূল কংগ্রেসের অফিস

Odd বাংলা ডেস্ক: পাখির চোখ ২০২৪। নিজেদের সর্বভারতীয় দল হিসেবে তুলে ধরতে গোটা দেশে একের পর এক অফিস খুলছে তৃণমূল কংগ্রেস।  এবার উত্তরপ্রদেশে (Uttar Pradesh) নিজেদের দলীয় কার্যালয় খুলে ফেলল তৃণমূল কংগ্রেস (TMC) কর্মীরা। ২০২৪ সালের আগে দেশ জুড়ে সংগঠন বিস্তার লক্ষ্য। জোরালো উপস্থিতি প্রমাণ করতে হবে ভিন রাজ্যে। এই কারণে, ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি উত্তর প্রদেশেও খুলে গেল জোড়া ফুল শিবিরের একাধিক পার্টি অফিস। 

উত্তর প্রদেশের বরেলি, মোরাদাবাদ, আলিগড়, আগ্রা, গোরক্ষপুর, আজমগড়, বারাণসী, মির্জাপুর, এলাহাবাদে দলীয় অফিস খোলা হয়েছে। অবশ্য লখনউতে দীর্ঘ দিন ধরেই একটা দলীয় কার্যালয় আছে। উত্তর প্রদেশের নেতা নীরজ রাই জানাচ্ছেন, "আমরা উৎসাহিত কর্মীরা দলীয় কার্যালয় খুলেছি। বাংলার ভোটে বিজেপিকে পরাস্ত করার পরে উত্তরপ্রদেশেও মানুষ উৎসাহিত হয়েছেন। তাই আমরা এখানে দলীয় কার্যালয় খুলেছি।"

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.