পশ্চিমবঙ্গের ১৯টি জেলায় সেঞ্চুরি পার করল পেট্রলের দাম, কোথায় কত দাম দেখে নিন


Odd বাংলা ডেস্ক: সপ্তাহের প্রথম দিনে ফের বাড়ল পেট্রোলের দাম। লিটার প্রতি ৩৯পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হল ৯৯ টাকা ৮৪ পয়সা।তবে ডিজেলের দাম বাড়েনি। ডিজেলের দাম লিটারপ্রতি ৯২ টাকা ২৭ পয়সা আছে। অন্যদিকে, কলকাতাকে পিছনে ফেলে রাজ্যের ২৩টির মধ্যে ১৯টি জেলায় ইতিমধ্যেই সেঞ্চুরি পার করেছে পেট্রোল। 

কোন জেলায় কত দাম দেখে নেওয়া যাক- 
  1. ডায়মন্ড হারবার- ১০০ টাকা ২ পয়সা
  2. দত্তপুকুর- ১০০ টাকা ১ পয়সা
  3. কৃষ্ণনগর- ১০০ টাকা ৮০ পয়সা
  4. চুঁচুড়া- ১০০ টাকা ১০ পয়সা
  5. বর্ধমান-১০০ টাকা ৯ পয়সা
  6. আসানসোল- ১০০ টাকা ৬ পয়সা
  7. বাঁকুড়া- ১০০ টাকা ৭ পয়সা
  8. পুরুলিয়া-১০০ টাকা ৮৮ পয়সা
  9. সিউড়ি- ১০০ টাকা ২০ পয়সা
  10. খড়গপুর-১০০ টাকা ১৬ পয়সা
  11. দিঘা -১০০ টাকা ৯ পয়সা
  12. মুর্শিদাবাদ- ১০০ টাকা ৭৪ পয়সা
  13. কোচবিহার-     ১০০ টাকা ৭৯ পয়সা
  14. রায়গঞ্জ-          ১০০ টাকা ১২ পয়সা
  15. বালুরঘাট-        ১০০ টাকা ৪১ পয়সা
  16. আলিপুরদুয়ার- ১০০ টাকা ৯০ পয়সা
  17. দার্জিলিং-         ১০১ টাকা ২৮ পয়সা
  18. কালিম্পং-        ১০০ টাকা ৫০ পয়সা
  19. ঝাড়গ্রাম-         ১০০ টাকা ৫৩ পয়সা

রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটারে ৯৯.৮৬ টাকা। তবে দিল্লিতেও ডিজেলের দাম বাড়েনি। দিল্লিতে ডিজেলের দাম লিটারে ৮৯.৩৬ টাকা। মুম্বইতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটারে ১০৫.৯৩ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০০.৭৯ টাকা।

বর্তমানে বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭৫ ডলার। ২০১৮-র অক্টোবরে এই দাম ৮০ ডলারের বেশি ছিল। তখনও কিন্তু পেট্রোলের দাম দেশে প্রতি লিটারে ৮০ টাকার মতো ছিল। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.