দুর্গাপুজো ২০২১: মা দুর্গার কীসে আগমন, গমনই বা কীসে? জেনে নিন


Odd বাংলা ডেস্ক: করোনা আবহের মধ্যেই গুটি গুটি পায়ে এগিয়ে আসছে দুর্গাপুজো। হাতে বাকি আর মাত্র ৯৭ দিন,তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। কিন্তু করোনা আবহে কি আদৌ হবে দুর্গাপুজো, নাকি বন্ধ হয়ে যাবে, নাকি গত বছরের মতো বিধিনিষেধের আবহে করা হবে পুজো- এ প্রশ্নই এখন সকলের মনে ঘোরাফেরা করছে। 

তবে পুজো জাঁকজমক করে হোক বা নাই হোক, মা তো আসবেন নিয়ম মেনেই। তিথি মেনেই হবে দেবীর আগমন ও গমন । সপ্তমীর দিন দেবীর আগমন ঘটে, আর দশমীর দিন দেবীর বিসর্জন। এবছর মায়ের আগমন দোলায়। দোলা হল মড়ক বা মহামারীর প্রতীক।আর ফিরছেন নৌকায়। নৌকা হল বন‍্যার প্রতীক। 

শাস্ত্রমতে গজে আগমন সবচেয়ে শুভ। সুজলা, সুফলা হয় ধরণী, সুখে-সমৃদ্ধিতে ভরে ওঠে পৃথিবী। নৌকায় আসা মানেই বন্যা। তবে ভাল ফসলের ইঙ্গিতও দেয়। দেবী দুর্গার গমনাগমন 'ঘটক'-এ হলে চরম বিশৃঙ্খলা এবং ক্ষয়ক্ষতি দেখা দেয় মর্তে৷ এক কথায় একে বলা হয়ে থাকে "ছত্রভঙ্গন্তরঙ্গমে"৷ "দোলাং মড়কাং ভবেৎ" অর্থাৎ দোলায় গমনের ফল 'মড়ক'। দেবী দুর্গা যদি দোলায় চড়ে গমনাগমন করেন তার ফল মর্ত্যে বহু মৃত্যু ৷ এই বহু মৃত্যু হতে পারে প্রাকৃতিক দুর্যোগের কারণে কিংবা যুদ্ধ-হানাহানির কারণে।

তবে মা দুর্গা যদি কোনও বছর একই বাহনে আগমন আর গমন ঘটে তবে আগামী বছরটা খুবই খারাপ বলে মনে করা হয়। গত বছর দেবীর আগমন আর গমন দুটোই ঘোড়ায় ঘটেছিল। আর তারপরই ঘনিয়ে এল করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.