আজই তৃণমূলে প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়? জল্পনা তুঙ্গে

Odd বাংলা ডেস্ক: আজই তৃণমূলে যোগ দিতে পারেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukherjee),অন্তত এমনই জল্পনা রাজনৈতিক মহলে। আজ বিকেল ৪টের সময় তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করবেন পার্থ চট্টোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। সেখানে একটি বিশেষ যোগদান পর্বের কথাও শোনা যাচ্ছে। আর সেই কারণেই মনে করা হচ্ছে, আজই অভিজিৎ মুখোপাধ্য়ায়ের আনুষ্ঠানিক যোগদান পর্ব সম্পন্ন হতে পারে পার্থ চট্টোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়দের হাত ধরে।

কয়েক দিন ধরেই জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতা নিয়ে নানা জল্পনা ছড়াচ্ছিল। দিন কয়েক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রণব পুত্রের ব্যক্তিগত বৈঠক নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। যদিও প্রণব পুত্র বলেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ অনুষ্ঠান প্রসঙ্গে কথা-বার্তা হয়েছিল তাঁদের ওই বৈঠকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.