Odd বাংলা ডেস্ক: অগ্নিগর্ভ হয়ে রয়েছে ইস্টবেঙ্গল বেশ কিছুদিন ধরেই। ২১ জুলাই যে বড় কিছু হতে চলেছে, তার আভাস আগে থেকেই ছিল। সেই মতো ক্লাবকর্তাদের বিরোধী সমর্থকরা দুপুর ১টার আগে থেকে জড়ো হতে শুরু করেন। পাল্টা জড়ো হচ্ছিলেন ক্লাবকর্তাদের ঘনিষ্ঠ সমর্থকরাও। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছিলেন। এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দু’পক্ষের বাদানুবাদ ক্রমশ ছড়িয়ে পড়ে হাতাহাতিতে।
ঝামেলা হবে, এমন অনুমান করে আগে থেকেই মোতায়েন করা ছিল পুলিশ-বাহিনী। তাঁদের হস্তক্ষেপে ঝামেলা বেশি দূর গড়ায়নি। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। তবে বড় ধরনের কোনও ঘটনা ঘটেনি। কোনও সমর্থক মারামারিতে গুরুতর জখমও হননি। গোটা ঘটনাই কলকাতা পুলিশ ভিডিয়ো করে রেখেছে।





Post a Comment