Odd বাংলা ডেস্ক: ২১ -এর মঞ্চে দাঁড়িয়ে একের পর এক হুঙ্কার দিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ করলেন তিনি। পেগাসাস ইসু উঠে এল তাঁর বক্তব্যে। তিনি বলেছেন গরীব মানুষকে খাওয়ার টাকা না দিয়ে সেই টাকা স্পাইগিরিতে খরচ করছে কেন্দ্র। সবার ফোনে আড়ি পাতছে। কে কী বলছে, কে কী করছে সব নজরে রাখছে কেন্দ্র। তাই আমি আমার ফোনের ক্যামেরাই ও মাইকে লিকোপ্লাস্টার লাগিয়ে নিয়েছি।
স্টেজের ওপরে দাঁড়িয়েই মমতা নিজের ফোনটা হাতে নিয়ে সবাইকে দেখিয়ে বলেন এই দেখুন পেগাসাসের আতঙ্কে আমি লিকোপ্লাস্টার লাগিয়ে নিয়েছি ফোনে।





Post a Comment