টিকা নিয়েও চিকিৎসকের শরীরে থাবা বসাল দুই প্রজাতির করোনা!

Odd বাংলা ডেস্ক: নজিরবিহিন ঘটনার সাক্ষী থাকল অসম (Assam)। এক চিকিৎসকের শরীরে একইসঙ্গে থাবা বসাল দুই প্রজাতির করোনা। জানা গিয়েছে, পর পর আলফা এবং ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন অসমের ওই মহিলা চিকিৎসক। যদিও তাঁর শারীরিক অবস্থা একেবারেই স্থিতিশীল। গলায় সামান্য ব্যথা রয়েছে। ভালো ঘুম হচ্ছে না। যদিও তাঁকে হাসপাতালে ভর্তি করার মতো অবস্থা হয়নি। সবথেকে আশ্চর্যের বিষয়, করোনা টিকার দু'টি ডোজ নেওয়ার পরও সংক্রমিত হয়েছেন অসমের এক মহিলা চিকিৎসক। একটি প্রজাতি নয় তাঁর শরীরে একইসঙ্গে হানা দিয়েছে আলফা এবং ডেল্টা প্রজাতির করোনা!

আরও জানা গিয়েছে, দু'টি ভ্যারিয়েন্টে আক্রান্ত হলেও আর পাঁচজন করোনা রোগীর মতোই তাঁর শারীরিক অবস্থা। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। একটি ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার ২-৩ দিনের মধ্যেই তাঁর শরীরে অপর প্রজাতির ভাইরাস ঢুকেছে। অ্যান্টিবডি তৈরি না হওয়ায় এই ঘটনা ঘটেছে। মে মাসেই তাঁর শরীরে ভাইরাস প্রবেশ করেছে বলে অনুমান বিশেষজ্ঞদের।

জানা গিয়েছে, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার একমাস পর ওই মহিলা চিকিৎসক এবং তাঁর স্বামী করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাঁরা দু'জনেই কোভিড কেয়ার সেন্টারে কাজ করেন। প্রথমে তাঁদের শরীরে থাবা বসায় আলফা প্রজাতি। দ্বিতীয়বার তাঁদের করোনা রিপোর্টে ডবল ভাইরাসের সন্ধান মেলে। জিন সিকোয়েন্সিং করার পর চিকিৎসকরা আলফা এবং ডেল্টা প্রজাতি সম্পর্কে নিশ্চিত হন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.