ঈদ উপলক্ষ্যে ভারত-বাংলাদেশ সীমান্তে মিষ্টি বিনিময় BSF ও BGB-র


Odd বাংলা ডেস্ক: দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে বকরি ঈদ। তার মাঝেই মানবিক চিত্র উঠে এল ফুলবাড়ি-বাংলাবান্ধা ভারত-বাংলাদেশ সীমান্তে। সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) -এর সঙ্গে মিষ্টি বিনিময় করল ভারতের BSF জওয়ানরা। ঈদ উল আজহা উপলক্ষ্যে এই সৌজন্য বিনিময় অবশ্যই দুই দেশের মধ্যে সুসম্পর্ক বাড়িয়ে তুলবে। 

এদিন সকালেই শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি-বাংলাবান্ধায় কোভিড বিধি মেনে দুই দেশের সেনা এক সঙ্গে মিলিত হয়। আর সেই সঙ্গে নিজেদের মধ্যে মিষ্টি বিনিময় করে।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.