পর্ন কাণ্ড: রাজের অ্যাপে ভিডিও দেখেছেন গায়ক মিকা সিং?

Odd বাংলা ডেস্ক: পর্ন ছবি বানিয়ে তা অ্যাপে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে। তারপর থেকেই উত্তাল টিনসেল নগরী। সম্প্রতি গায়ক মিকা সিংহ জানালেন, তিনি রাজের অ্যাপে ভিডিও দেখেছেন।

পাপারাৎজিদের দৌলতে মিকা সিংহের বক্তব্য প্রকাশ্যে এসেছে। যেখানে তিনি রাজকে ‘ভাল মানুষ’ হিসেবেই সম্বোধন করেছেন। তাঁর অ্যাপগুলির সম্পর্কে খুব বেশি খবর না রাখলেও একটি অ্যাপে ভিডিও দেখেছেন মিকা সিং।

মিকার কথায়, ‘‘আমি সেই অ্যাপে বিশেষ কিছু দেখতে পাইনি। তাই আশা করছি খুব বড় কিছু ঘটবে না। যদিও এখন সব কিছুই আদালতের হাতে। বিচারকরাই সত্য-মিথ্যা বিচার করবেন।’’

সোমবার রাজকে গ্রেফতার করার পর মঙ্গলবার সকালে এসপ্ল্যানেড কোর্টে পেশ করা হয়। আদালতের নির্দেশ, আগামী ২৩ জুলাই, শুক্রবার পর্যন্ত পুলিশি হেফাজতে থাকবেন রাজ। রাজের সঙ্গে থাকবেন পর্ন-কাণ্ডে তাঁর সহকারী রায়ান থর্প। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.