আশা ভোঁঁসলের বিখ্যাত গান গেয়ে ৩ দিনে ৩০ লক্ষ মানুষের মন জিতল খুদে যমজ বোন তানি-মুনি
Odd বাংলা ডেস্ক: মাথায় ছোট হলেও গুণের বহরে আমার-আপনার থেকে অনেক বড় দুই ছোট্ট পরী সৃষ্টি দত্ত এবং শ্রেয়া দত্ত। কি এই নামে নিশ্চয় চিনতে পারলেন না? ওরা তানি এবং মুনি। হ্যাঁ এই নামেই নেটদুনিয়ায় বিপুল সাড়া ফেলেছে যমজ দুই বোন। মুনি তানির থেকে ২ মিনিটের বড়। গানই ওদের ধ্যান-জ্ঞান।সেই কোন ছোট্টবেলা থেকেই বাবার সঙ্গে গলা মিলিয়ে গান গাওয়া শুরু। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে তাঁদের দ্বৈত কণ্ঠে পুরনো দিনের বাংলা অথবা হিন্দি গান থেকে শুরু করে হালফিলের বলিউডের গানও।
সম্প্রতি ওদের গলায় 'কিনে দে রেশমি চুড়ি' গানটি নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল। আশা ভোঁসলের কণ্ঠে জনপ্রিয় এই গান ওদের নিজস্ব ভঙ্গিতে দ্বৈত কণ্ঠে গেয়েছে তানি-মুনি, আর তাতেই নেটিজেনদের মন কেড়ছে ওরা।কেবল গান গাওয়াই নয়, তার সঙ্গে আস্ত সেই মিউজিক ভিডিওতে নিজেরাই অভিনয় করে দুই খুদে। কেবল তাই নয়, সোশ্যাল মিডিয়ায় মাত্র ৩ দিনে ৩০লক্ষ মানুষ শুনে ফেলেছেন ওদের গান। আপনারা যদি এখনও না শুনে থাকেন, তাহলে শুনে নিতে পারেন নীচের লিঙ্কে ক্লিক করে-
এছাড়াও কবিগুরুর আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে-ছোটবেলার সেই চির পরিচিত গানও কি অনাবিল দক্ষতায় গেয়েছে দুটিতে, শুনে নিন-





Post a Comment