মিলল ছাড়পত্র, কোভিশিল্ড নিলে যাওয়া যাবে সুইজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে


Odd বাংলা ডেস্ক: অবশেষে মিলল ছাড়পত্র। কোভিশিল্ড ভ্যাকসিন নিলে এবার সুইজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে প্রবেশ করা যাবে। শুরুতে ঘোষণা করা হয় কোভিশিল্ড নিলে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে যাওয়া যাবে না। এরপর ভারতের পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়নকে আনুষ্ঠানিক ভাবে অনুরোধ করা হয় যাতে কোভিশিল্ড ও কোভ্যাকসিন নেওয়ার পরে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করা যায়। তাই অবশেষে সুইজারল্যান্ড ও ইউরোপের ৭টি দেশ জানিয়ে দিল, সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ভ্যাকসিন নিলে প্রবেশ করা যাবে সেসব দেশে।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের এই সাতটি দেশের মধ্যে রয়েছে অস্ট্রিয়া, জার্মানি, স্লোভেনিয়া, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড ও স্পেন। এবার কোভিশিল্ড টিকা নিয়ে যাওয়া যাবে এইসব দেশে।শুরুতে কেবলমাত্র যে চারটি ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হয়েছিল সেগুলি হল, মডার্না, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন এবং ভ্যাক্সজার্ভিয়া।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.