বিয়ের আসরে কনে গালে চুমু খেতে গেলেন অন্য যুবক? বর যা করলেন...
Odd বাংলা ডেস্ক: বরের সামনেই কনের সঙ্গে এমন কান্ড ঘটালেন যুবক। যা দেখে হতবাক নেটিজেনরা। অনেকে তো বলছেন ওই যুবক যা করেছে তা অত্যন্ত লজ্জাজনক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া একটা ভিডিওয় দেখা যায়, কনের সিংহাসনের এক হাতলে বসে আসেন যুবক। কনেকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে আছেন। অন্য হাত দিয়ে কনের গাল ধরে কিছু বলতে দেখা যায়। সম্ভবত কনের কানে কিছু বলছিলেন। কনে কিছুটা লজ্জা পাচ্ছিলেন। তাঁকে খুব একটা কিছু করতে দেখা যায়নি। পাশে বসে একেবারে হতবাক হয়ে আছেন বর। কনে এবং ওই যুবকের মধ্যে কী হচ্ছে, তার যেন কুলকিনারা পাচ্ছেন না। কোনও বাধা দেননি তিনি। বরং সেদিকেই তাকিয়ে থাকেন। উঠেও যাননি।
তারইমধ্যে সেই দৃশ্যের ভিডিও করে নেন কেউ। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। official_niranjanm87 নামে ওই অ্যাকাউন্টের পোস্টে মাত্র চারদিনে ২,৮০০-এর মতো 'লাইক' পড়ে গিয়েছে। ভরে গিয়েছে কমেন্ট। কেউ বলছেন, ‘লজ্জাজনক’ কাজ করছেন ওই যুবক। কেউ আবার বলেন, কনেকে ‘চুমু’ খাওয়ার চেষ্টা করছিলেন।





Post a Comment