অলিম্পিকে ভারতের জয়জয়কার, রুপো জিতলেন মীরাবাই চানু, উচ্ছ্বসিত নরেন্দ্র মোদীও

Odd বাংলা ডেস্ক: টোকিয়ো অলিম্পিক্সের দ্বিতীয় দিনেই পদক জয় ভারতের। ৪৯ কেজি ওয়েট লিফটিং ইভেন্টে ভারতের হয়ে রৌপ্য পদক জয় করলেন মীরাবাই চানু। তাঁর এই জয়ের পর রাষ্ট্রপতি তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

প্রথমে যথেষ্ট সফলভাবেই ৮৪ কেজি এবং ৮৭ কেজি ভারোত্তলন করেন মীরাবাই চানু। কিন্তু, ৮৯ কেজি ভারোত্তলন করতে গিয়ে তিনি কিছুটা হোঁচট খান। সেকারণেই দ্বিতীয় স্থান অর্জন করলেন। বছর পাঁচেক আগে রিও অলিম্পিকেও অংশগ্রহণ করেছিলেন ভারতের এই ভারোত্তলক। কিন্তু, সেইবার তিনি দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে পারেননি। 

২০২১ সালে ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ১১৯ কেজি ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে বিশ্ব রেকর্ড কায়েম করেছিলেন।২০১৭ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮৭ কেজি স্ন্যাচ বিভাগে সোনা জয় করেছিলেন ভারতের এই মহিলা ভারোত্তলক। কারনাম মালেশ্বরীর পর মীরাবাই চানু ভারতের দ্বিতীয় মহিলা ভারোত্তলক যিনি অলিম্পিকের মঞ্চে সোনা জয় করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.