এবার থেকে কারা গাড়িতে লাল বা নীল বাতি ব্যবহার করতে পারবেন, জেনে নিন তালিকা

Odd বাংলা ডেস্ক: দেবাঞ্জন দেব-এর ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পর থেকে নীল ও লালবাতি লাগানো গাড়ি নিয়ে দিনের পর দিন ঘোরা একাধিক ভুয়ো আধিকারিকদের হদিশ মিলেছে বাংলায়। যা নিয়ে শাসকদলকে তুলোধোনা করেছেন বিরোধীরা। তুমুল সমালোচনার মুখে তাই গাড়িতে লাল ও নীলবাতি ব্যবহার নিয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।

নয়া নির্দেশিকায় অনুসারে, কেবলমাত্র ১৪ বিভাগের পদাধিকারীই এই নীল-লালবাতি গাড়ি ব্যবহারের সুবিধা পাবেন। এর আগে সংখ্যাটা ছিল ১৯। এক ঝলকে দেখে নিন কোন কোন পদাধিকারীরাই শুধুমাত্র গাড়িতে লাল বা নীল বাতি ব্যবহার করতে পারবেন-

১) মুখ্যমন্ত্রী-সহ রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রী

২) মুখ্য সচিব

৩) অতিরিক্ত মুখ্য সচিব ও প্রধান সচিব

৪) ডিভিশনাল কমিশনার

৫) রাজ্য পুলিশের ডিজি

৬) ডিজি দমকল

৭) আয়কর ও শুল্ক দপ্তরের কমিশনার

৮) পুলিশের আই জি ও ডি আই জি

৯) নিজস্ব এলাকায় এই গাড়ি ব্যবহার করতে পারবেন প্রতিটি জেলার জেলাশাসক

১০) মিউনিসিপাল কমিশনার (নিজেদের এলাকায়)

১১) রাজ্য মিউনিসিপাল কমিশনার

১২) বিভিন্ন জেলার পুলিশ সুপার (নিজেদের এলাকায়)

১৩) সাব ডিভিশনাল অফিসার ও পুলিশের সাব ডিভিশনাল অফিসার (নিজেদের এলাকায়)

১৪) পুলিশ পেট্রোলিং কার, দমকল ও কনভয়ের গাড়ি

এর বাইরে কোনও আধিকারিক গাড়িতে লাল বা নীল বাতি ব্যবহার করলে আইন বিরুদ্ধ কাজের জন্য উপযুক্ত পদক্ষেপ করা হবে বলেও স্পষ্ট করে দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.