স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে আপনার হাতের কাছেই থাকা এই ১০টি খাবার

Odd বাংলা ডেস্ক: স্মৃতিশক্তি বাড়াতে আপনারা কতকিছুই না করেন। যোগ, মেডিটেশন। পাশাপাশি আপনার খাদ্যতালিকায় যোগ করুন এমন কিছু খাবার, যা আপনার স্মৃতিশক্তিকে প্রখর করতে সাহায্য করবে। এইসব খাবার হল-

  • কফি

কফিতে ক্যাফিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা মস্তিষ্কের স্বাস্থ্যকে সুরক্ষা প্রদান করে। কফিতে পাওয়া ক্যাফিনের বেশ কিছু ইতিবাচক প্রভাব রয়েছে যেমন আপনার মস্তিষ্ককে সতর্ক রাখা, মেজাজ উন্নত করা এবং মনোযোগ বাড়িয়ে তোলা।

  • হলুদ

হলুদে রয়েছে কারকিউমিন যা শক্তিশালী প্রদাহ রোধকারী এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা মস্তিষ্ককে সাহায্য করে এবং বিষন্নতা এবং আলজেইমার রোগের লক্ষণগুলি নিরাময় করে।

  • ব্লুবেরি

ব্লুবেরিতে রয়েছে প্রদাহরোধকারী এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য যা প্রদাহ, মস্তিষ্কের বার্ধক্য এবং নিউরোডিজেনারেটিভ রোগের ঝুঁকি কমায়। 

  • ব্রোকলি

ব্রোকলিতে শক্তিশালী উদ্ভিদ যৌগ রয়েছে যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহবিরোধী প্রভাব রয়েছে, এবং রয়েছে ভিটামিন কে- যা মস্তিষ্কের ক্ষতি রোধে সহায়তা করে।

  • কুমড়োর বীজ

কুমড়োর বীজে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, পাশাপাশি জিঙ্ক, ম্যাগনেসিয়াম, তামা এবং আয়রন। মস্তিষ্ক স্নায়ু সংকেত দেওয়ার জন্য জিঙ্ক, তামা  এবং স্মৃতিশক্তির জন্য ম্যাগনেসিয়াম, স্নায়ু সংকেত নিয়ন্ত্রণের জন্য তামা এবং ব্রেন ফগ রোধে লোহা কার্যকরী ।

  • ডার্ক চকোলেট 

ডার্ক চকোলেট এবং কোকো পাউডারে রয়েছে মস্তিষ্ক বৃদ্ধিকারী যৌগ, যার মধ্যে রয়েছে ফ্ল্যাভোনয়েডস, ক্যাফিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা স্মৃতিশক্তি এবং মেজাজ উন্নত করে।

  • কমলালেবু

কমলালেবুর মতো ফলের মধ্যে রয়েছে ভিটামিন সি যা আপনার মস্তিষ্ককে ফ্রি ব়্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে।

  • বাদাম

আখরোট এবং অন্যান্য বাদামে স্বাস্থ্যকর চর্বি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রয়েছে যা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি তীক্ষ্ণ করে।

  • ডিম

ডিমে আছে কোলিন নামক নিউট্রয়েন্ট এবং ভিটামিন বি, যা মেজাজ নিয়ন্ত্রণ করে এবং মস্তিষ্কের সঠিক কার্যকারিতা ও বিকাশকে তরান্বিত করে।

  • ফ্যাটি ফিস

মাছ যেমন ট্রাউট, সালমন এবং সার্ডিনে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে যা স্মৃতিশক্তি তীক্ষ্ণ করতে এবং মেজাজ উন্নত করতে সাহায্য করে, সেইসঙ্গে আপনার মস্তিষ্কের অবক্ষয় থেকে রক্ষা করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.