বাংলার বন্যায় মৃত বেড়ে ২৩, বিদ্যুৎস্পৃষ্ট হয়েও মারা গিয়েছেন বেশ কয়েকজন

Odd বাংলা ডেস্ক: বন্যার জেরে বাংলার বুকে মৃত্যু অব্যাহত। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল পর্যন্ত অতিমাত্রায় বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে রাজ্যে কমপক্ষে ২৩ জন মানুষকে প্রাণ হারাতে হয়েছে। মৃতদের মধ্যে দেওয়াল ভেঙে তার নীচে চাপা পড়ে মারা গিয়েছেন ৬ জন। জলে তলিয়ে গিয়েছেন ৭ জন। বাজ পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে। বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন দু’জন। তাছাড়া কালিম্পংয়ে ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে দু’জনের। ইতিমধ্যেই ১,১৩,১৮১ জন মানুষকে বানভাসি এলাকা থেকে সরানো হয়েছে। ৩৬১ টি ত্রাণ শিবির খোলা হয়েছে যেখানে ৪৩,১৯২ জন মানুষ আশ্রয় নিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.