ভারতীয় কুস্তিগীরকে কামড়! উঠে এল চাঞ্চল্যকর তথ্য
Odd বাংলা ডেস্ক: চলতি টোকিয়ো অলিম্পিকে রুপোর পদক নিশ্চিত করে ফেলেছেন ভারতীয় কুস্তিগীর রবি কুমার দাহিয়া। বুধবার (৪ অগাস্ট) ৫৭ কেজি ফ্রি-স্টাইল বিভাগে কাজাখস্তানের নুরইসলাম সানায়েভের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলতে নেমেছিলেন। তবে এই ম্যাচ চলাকালীন একটি অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয়ে ভারতের এই কুস্তিগীরকে। ঐতিহাসিক এই ম্য়াচ চলাকালীন তাঁকে কামড়ে দেন প্রতিপক্ষ সানায়েভ। শেষ কয়েক সেকেন্ড আগেই যখন রবি সানায়েভকে কুপোকাৎ করার চেষ্টা করছিলেন, তখনই ঘটে যায় এই লজ্জাজনক ঘটনা। কাজাখস্তানের কুস্তিগীর তাঁর হাতে কামড় বসিয়ে দেন। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো।
উল্লেখ্য,ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন কাজাখস্তানের নুরইসলাম সানায়েভ। চাপের মুখে উত্তেজক ব্যবহার করে ফেলায় হলুদ কার্ডও দেখেন তিনি। ৯-২ পয়েন্টে এগিয়ে থাকার পর দুরন্ত কামব্যাক রবি কুমারের। পর পর পয়েন্ট জিতে বিপাকে ফেলে দেন প্রতিদ্বন্দ্বীকে। কিন্তু পয়েন্টে এগিয়ে থাকা কাজাখস্থানের প্রতিযোগী শেষ পর্যন্ত Fault করায় ফাইনালের সুযোগ আসে রবি কুমারের কাছেই। এই অভূতপূর্ব জয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা দাহিয়া পরিবার। ঘরের ছেলে অলিম্পিক থেকে সোনার পদকই আনবে এই বিশ্বাসে বুক বাঁধছে গোটা দেশ।





Post a Comment