Olympics 2020: অলিম্পিক্সে সর্বোচ্চ সংখ্যক মেডেল জিতল চিন, ভারতের স্থান কত নম্বরে


Odd বাংলা ডেস্ক:
অলিম্পিক্সে পদক জেতার তালিকায় ৬৩ নম্বরে রয়েছে ভারত।এই একই কিনিয়া, মঙ্গোলিয়া ও পর্তুগালের সঙ্গে যুগ্মভাবে। এখনও পর্যন্ত তিনটি পদক পেয়েছে ভারত। একটি রুপো ও দুটি ব্রোঞ্জ। ভারোত্তোলনে মীরাবাই চানু রুপো জিতেছিলেন। ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতেছিলেন পি ভি সিন্ধু। বুধবার বক্সিংয়ে ব্রোঞ্জ জিতলেন লভলিনা বড়গোহাঁই। তবে ভারতের চতুর্থ পদকও নিশ্চিত হয়ে গিয়েছে। কারণ, কুস্তির ফাইনালে উঠেছেন রবিকুমার দাহিয়া। অন্তত রুপো তিনি পাচ্ছেনই।

এদিন টোকিও অলিম্পিক্সে কুস্তির সেমিফাইনালে জিতলেন ভারতের রবি কুমার। কুস্তির ৫৭ কেজি বিভাগে কাজাখস্তানের পালোয়ান নুরিস্লাম সানায়েভের বিরুদ্ধে জিতেছেন তিনি। তবে ফাইনালে কঠিন লড়াই অপেক্ষা করে রয়েছে রবির জন্য। তাঁর মুখোমুখি হবেন টানা দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন জাভুর উগুয়েভ। সেই ম্যাচ জিতলেই সোনা পেয়ে যাবেন রবি। সেক্ষেত্রে পদক তালিকায় বেশ খানিকটা উপরে উঠে আসবে ভারত।

অলিম্পিক্স পদক তালিকায় ৩২টি সোনা, ২২টি রুপো ও ১৬টি ব্রোঞ্জ-সহ মোট ৭০টি পদক জিতে শীর্ষে রয়েছে চিন। তারা কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২৫টি সোনা, ৩০টি রুপো ও ২২টি ব্রোঞ্জ জিতে পদক তালিকার দুই নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার ঝুলিতে সোনার পদক চিনের তুলনায় তাদের সাতটি কম। ২০টি সোনা সহ মোট ৩৯টি পদক জিতে তালিকায় তিন নম্বরে আয়োজক দেশ জাপান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.