North Bengal Vista Dome: এক কাপ গরম কফি, সঙ্গে জঙ্গল, আহ কি আনন্দ! সুযোগ দিচ্ছে ভারতীয় রেল


Odd বাংলা ডেস্ক: ট্রেন ছাদ জুড়ে বিরাট কাঁচ। জানলাগুলিও তেমনই বড়। সেখানে সিট টাকে ইচ্ছে মতো ঘুরিয়ে নিয়ে দিব্যি জঙ্গলের দিকে তাকিয়ে তাকিয়ে এসির মধ্যে বসে এক কাপ গরম কফি। আহ! এক দারুণ আনন্দ। এই আনন্দের সঙ্গী হতে পারেন আপনিও। ভারতীয় রেল উত্তরবঙ্গে চালাচ্ছে ভিস্তা ডোম। ঘুরে আসতে পারেন আপনিও।
 
রাজাভাতখাওয়া – হাসিমারা – মালবাজার – সেবক – শিলিগুড়ি জংশন হয়ে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলবে এই ট্রেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই যাত্রাপথে স্পেশাল দার্জিলিং চায়ে চুমুক দিতে দিতে ভ্রমন করবেন পর্যটকেরা। চা বিনামূল্যে। ট্রেনে থকছে প্যান্ট্রিও। পর্যটকরা নিজের পছন্দ মত অন্য খাবার চাইলে খরচ করতে হবে বাড়তি রেস্তো। তবে নিজেসকাল ৭.৩০ এ এনজেপি থেকে ছাড়বে। দুপুর ১ টায় পৌঁছাবে আলিপুরদুয়ার জংশনে। আবার দুপুর ২ টোয় আলিপুরদুয়ার জংশন থেকে ছেড়ে সন্ধ্যা ৭ টায় এনজেপিতে পৌঁছোবে। এর জন্য মাথাপিছু নন এসিতে ৩০০ থেকে এসিতে ৮০০ টাকা খরচ হবে । টিকিট কাটা যাবে আইআরসিটিসির অ্যাপ এ। আইআরসিটিসির তরফে জানানো হয়েছে এমনটাই। ভিস্তাডোমের ১৮০⁰ রিভলভিং চেয়ার আর বিরাট বড় বড় জানালা ডুয়ার্সের জঙ্গল-পাহাড় ও চা-বাগানের সৌন্দর্য আরও উপভোগ্য করে তুলবে তা বলা বাহুল্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.