Odd বাংলা ডেস্ক: বিবাহিত অবস্থায় স্বামী জোর করে মিলন করলে সেটাও ধর্ষণ। শুক্রবার এমনই ঐতিহাসিক রায় দিল কেরল হাইকোর্ট। ৬ বছর ধরে চলা একটি পুরনো মামলার প্রেক্ষিতে কেরল হাইকোর্টের রায় নারী অধিকারকেই আরেকবার প্রতিষ্ঠা দিল। কেরল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্টতই নির্দেশ দিল, সম্মতি ছাড়া স্ত্রীর সঙ্গে শরীরিক সম্পর্ক ধর্ষণের সমান, তা নিয়ে কোনও মতবিরোধ থাকতে পারে না। এখানেই থেমে থাকেননি বিচারপতিরা, আদালতের পর্যবেক্ষণ, 'স্ত্রীর শরীরের উপর স্বামীর অতিরিক্ত কোনও অধিকার বর্তায় না। স্বামী স্ত্রী দুজনেরই সমান অধিকার রয়েছে। সম্মতির বাইরে জোর করে শরীরিক সম্পর্ক ধর্ষণের সমান অপরাধ বলেই গৃহীত হবে। এটা মানসিক ও শারীরিক ধর্ষণের সমতুল্য।' হাইকোর্টের নির্দেশ, 'বৈবাহিক ধর্ষণও ডিভোর্সের জন্য যুক্তিগ্রাহ্য কারণ হিসেবে গৃহীত হবে।' এক্ষেত্রে স্বামী দোষী সাব্যস্ত হলে সেটাও শাস্তির যোগ্য বলা হয়েছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)





Post a Comment