Odd বাংলা ডেস্ক: ওলার পাশাপাশি আরেকটি বৈদ্যুতিক স্কুটার বাজারে লঞ্চের জন্য প্রস্তুত।বেঙ্গালুরু-ভিত্তিক বৈদ্যুতিক গাড়ির স্টার্ট-আপ সিম্পল এনার্জিও তার প্রথম ই-স্কুটার চালু করার প্রস্তুতি নিচ্ছে। এটি ১৫ আগস্ট বেঙ্গালুরুতে চালু হবে এবং এই দিন থেকে বুকিংও শুরু হবে। প্রথম পর্যায়ে ১৩ টি রাজ্যে শুরু করার পরিকল্পনা করা হয়েছে।
যেসব রাজ্যে প্রথম পর্যায়ে ই-স্কুটার চালু হবে তার মধ্যে রয়েছে কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, দিল্লি, রাজস্থান, গোয়া, উত্তরপ্রদেশ, গুজরাট এবং পাঞ্জাব। সিম্পল এনার্জির পক্ষ থেকে বলা হয়েছে যে, এই রাজ্যগুলিতে কেমন অভিজ্ঞতা তা জানানোর জন্যে এক্সপেরিয়েন্স স্টেটাস সেন্টারের জন্যে জায়গাও ঠিক করা হয়ে গিয়েছে। পাশাপাশি সংস্থাটি জানিয়েছে যে, এটি আগামী ২ বছরে ৩৫০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে যাতে এর ব্যবসা সারা দেশে ছড়িয়ে পড়তে পারে।
প্রাথমিকভাবে শুধুমাত্র তিনটি শহর বেঙ্গালুরু, চেন্নাই এবং হায়দ্রাবাদে স্টার্ট-আপ চালু করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু যখন তামিলনাড়ুর হোসুরে প্ল্যান্টের বার্ষিক উৎপাদন ক্ষমতা ১০ লক্ষের কাছাকাছি পৌঁছে যায়, তখন কোম্পানি ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়। কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও সুহাস রাজকুমার জানিয়েছেন, তিনি দেশের অনেক শহর থেকে বুকিংয়ের জন্য আবেদন পাচ্ছেন। কোম্পানি তাদের দাবি পূরণের চেষ্টা করবে এবং তাই খুব শীঘ্র প্রথম পর্ব শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।
এবার স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক। সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটারটিতে ৪.৮ kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকবে, যা ইকো মোডে এক চার্জে ২৪০ কিমি যাবে। ইতিমধ্যেই জানা গিয়েছে যে এর ব্যাটারি স্কুটার থেকে আলাদা যায়, যা চার্জ করা অনেক সহজ। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার। এর দাম ১.১০ লক্ষ থেকে ১.২০ লক্ষের মধ্যে হতে পারে।





Post a Comment