ভারতে নিজেদের আংশিক পরিষেবা বন্ধ করল Yahoo

Odd বাংলা ডেস্ক: বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করে Yahoo। তাতে লেখা ছিল, '২৬ অগাস্ট ২০২১ থেকে Yahoo India আর কোনও কোনও খবর প্রকাশ করবে না। তবে সাধারণ মানুষ Yahoo Mail Account, Yahoo Mail, Yahoo Serach Engine আগের মতোই ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।' ভারতে কন্টেন্ট পাবলিশ করা বন্ধ করার পাশাপাশি, দেশে ইয়াহুর তরফে কন্টেন্ট আপারেশনের কাজও বন্ধ করে দেওয়া হয়েছে। 

২০২০ সালের ২৮ অগাস্ট ডিজিটাল মিডিয়ায় ২৬শতাংশ সরাসরি বিদেশি বিনিয়োগে অনুমতি দেয় ভারত সরকার। ২ মাস পর ফের ডিজিটাল মিডিয়া নিয়ে বিস্তারিত বিরণ দেয় সরকার। যেখানে কারা এই ২৬ শতাংশের মধ্যে পড়বেন তা জানিয়ে দেয় কেন্দ্র। নতুন নিয়ম অনুসারে- খবর ও সাম্প্রতিক আলোচ্য বিষয়ের ওপর ওয়েবসাইটগুলি, সংবাদ সংস্থা, নিউজ অ্যাগ্রিগেটরস, ওয়েব অ্যাপ্লিকেশন, ব্লগস, ভিডিয়োর সাইটগুলিকে এফডিআইয়ের মধ্যে ধরা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.