আফগানিস্তানে বাজারদর আকাশছোঁয়া, এক বোতল জল বিকোচ্ছে ৩০০০ টাকায়
Odd বাংলা ডেস্ক: কাবুল তালিবানের দখলে যাওয়ার পর থেকে দেশজুড়ে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশ ছাড়ার আশায় হাজার হাজার মানুষ ভিড় করছেন কাবুল বিমানবন্দরে। সেই ভিড়কেই গতকাল টার্গেট করে জঙ্গিরা। জোড়া বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৫ জনের। আর এই পরিস্থিতিতে খাবার, পানীয়র প্রবল আকাল দেখা দিয়েছে কাবুলজুড়ে। বাজার দর আকাশ ছোঁয়া।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এক আফগান জানিয়েছেন, এক বোতল জলের দাম এখন ভারতীয় মূদ্রায় ৩০০০ টাকা(৪০ ডলার)। এক প্লেট ভারতের জন্য জন্য দিতে হচ্ছে ৭৫০০ টাকা। আফগানি মূদ্রার পরিবর্তে দোকানদাররা চাইছে মার্কিন ডলার। এমনই এক ভিডিও প্রকাশ করেছে সংবাদসংস্থা রয়টার্স।
Afghan Fazl-ur-Rehman said food and water were sold at exorbitant prices at Kabul airport. ‘One bottle of water is selling for $40 and plate of rice for $100, and not Afghani (currency) but dollars. That is out of reach for common people,’ he said https://t.co/KczQEMm2nB pic.twitter.com/UBmaAQumXP
— Reuters (@Reuters) August 25, 2021





Post a Comment