তীরবিদ্ধ রক্তাক্ত শরীর দিয়ে টানা হয় গাড়ি!
Odd বাংলা ডেস্ক: আজব সব রীতি-নীতিতে চলছে বিশ্ব! যা আপনার বা আমার কাছে অবাক করা বিষয় তা হয়তো অন্যদের কাছে পরিচিত বিষয়! বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহ্য, সংস্কৃতি, রীতি-নীতিতে পার্থক্য থাকাটাই স্বাভাবিক। তাই বলে এ কেমন আজব নিয়ম যে, একটি পূর্ণ সমাধিতে যাওয়ার সময় ভক্তরা তাদের শরীরের বিভিন্ন অংশে ধারালো বস্তুর মাধ্যমে নিজেকে বিকৃত করে।
দক্ষিণ পূর্ব এশিয়ার হিন্দুরা এক আজব রীতি পালন করে। থাইপুসাম উৎসব একটি মন্দ আত্মার উপর পালনকর্তা মুরুগানের বিজয় উদযাপন। সমাধিতে যাওয়ার সময় ভক্তরা তাদের শরীরের বিভিন্ন অংশে ধারালো বস্তুর মাধ্যমে নিজেকে বিকৃত করে। এমনকি কিছু মানুষ তাদের পিঠে হুক বিদ্ধ করে গাড়ি পর্যন্ত টেনে নিয়ে যান।
এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী এক ভক্ত বলেন, আমাদের শরীরে যখন ছিদ্র করে এই হুকগুলো লাগানো হয়, তখন শরীর থেকে এক বা দুটি ফোঁটা রক্তের বের হতে পারে। এই উৎসবে শরীর বিকৃত করার আগে অনেকেই উপবাস করে থাকেন। তাদেরই একজন হলেন তানারাজু রমন। তিনি বলেন, এই উপবাসের সময় আমি শুধু নিরামিষ খাই। ৪৮ দিনের জন্য কোনো ডিম, মাছ বা মাংস খাই না। এমনতি উপবাস চলাকালীন সময় আমি মাটিতে শুয়ে থাকি। সাধারণত এই উৎসবটি পূর্ণিমা চলাকালীন সময় উদযাপিত হয়ে থাকে।
মালয়েশিয়ায় হিন্দু সম্প্রদায়ের বার্ষিক থাইপুসাম উৎসবে কয়েক হাজার মানুষ যোগ দেয়। কয়েক হাজার পুণ্যার্থী রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠ বাতু কেভসে জড়ো হয়। এরপর তারা পর্বতের উপরের এক মন্দিরে ওঠে ২৭২ ধাপ সিঁড়ি বেয়ে। উৎসবটি মূলত মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে বসবাসরত তামিল জাতির কাছে গুরুত্ববহ। মালয়েশিয়ার কয়েকটি নির্দিষ্ট রাজ্যে এবং শ্রীলঙ্কা এবং মরিশাসের দেশগুলোতে এই উৎসবের দিন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ছুটির দিন থাকে।
এছাড়াও ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, ইন্দোনেশিয়া এবং মরিশাসের কিছু তামিল গোষ্ঠী থাইপাসাম নামক এক ধরণের ধর্মীয় উৎসব পালন করে। এই ধর্মীয় উৎসবে দেবী মুরুগানের প্রতি ভক্তি জানিয়ে ভক্তরা তাদের দেহের বিভিন্ন অঙ্গ মোটা মোটা শিক দিয়ে গেঁথে ফেলে। দেবীর জন্মোৎসবে তারা জিহ্বা, বুক, হাত ইত্যাদি অঙ্গ শিক দিয়ে গেঁথে ফেলে এবং কিছু অতি মাত্রিক ভক্ত রয়েছেন যারা ভক্তি শ্রদ্ধার আবেগে অন্ধ হয়ে নিজের রক্তাক্ত শরীর দিয়ে ওয়াগন টানেন।
মালয়েশিয়ার তিন কোটি ১০ লাখ লোকের মধ্যে অধিকাংশই ইসলাম ধর্মের অনুসারী। তবে দেশটিতে জাতিগত চীনা ও প্রায় ২০ লাখ জাতিগত ভারতীয় বাস করে। এদের অধিকাংশের পূর্বপুরুষকে দেশটির সাবেক ঔপনিবেশিক ব্রিটিশ শাসকরা শ্রমিক হিসেবে কাজ করার জন্য মালয়েশিয়ায় নিয়ে আসে।
এই অনুষ্ঠানে দেবতা মুরুগানের সম্মানে অনেকে হুক দিয়ে চামড়া বিদ্ধ করে থাকে। দেবতা শিবের স্ত্রী পার্বতী অসুরদের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়ার জন্য তার ছেলে দেবতা মুরুগানকে একটি শক্তিশালী বর্শা প্রদান করেন। এজন্য মালয়েশিয়ার হিন্দু ধর্মাবলম্বীরা বর্ষা দিয়ে নিজেদের শরীর বিকৃত করে থাকে।





Post a Comment