Work From Home: দুপুরের পর কাজে বসলেই ঘুম পায়? রইল সহজ সমাধান
Odd বাংলা ডেস্ক: এখনও অধিকাংশ অফিসই বাড়ি থেকে তাঁদের কর্মচারীদের দিয়ে কাজ করাচ্ছেন। বাড়িতে বসে অফিস করার সময় অনেকেই বিছানায় বা সোফায় বসে কাজ করার জন্য দুপুরে খাওয়ার পর অফিসের কাজে বসলেই যদি ঘুম পায় তবে, ঘুম কাটানোর জন্য কিছু উপায় বেছে নিতে হবে। তাতে ক্লান্তিও দূর হবে আবার ঘুমও কেটে যাবে। চলুন জেনে নেওয়া যাক-
কিছুক্ষণ পর পর হাঁটাচলা করুন : টানা বসে কাজ করলে কিছুক্ষণ পর একটু ঘুম ঘুম ভাব চলে আসে। তাই কিছুক্ষণ পরপর উঠে হাঁটাচলা করুন।এতে আবার কাজ করার আগ্রহ পাবেন এবং ঘুমের ভাবটা কেটে যাবে।
রাতে ভালো করে ঘুমান : রাতে দেরি করে ঘুমানোর অভ্যাস ত্যাগ করুন। যত তাড়াতাড়ি ঘুমাবেন, তত দ্রুত ঘুম থেকে উঠতে পারবেন। রাতে ভালো করে ঘুমালে সারা দিন শরীর ও মন দুটোই প্রফুল্ল থাকবে এবং কাজ করার শক্তি ফিরে পাবেন। আর এর ফলে অফিসে বসে ঘুম পাবে না।
দুপুরে অল্প খাবার খান : আমাদের দেশে দুপুরবেলা ভারী খাবার খাওয়ার চল আছে। অফিস হোক বা বাড়ি- এর ব্যতিক্রম হয় না। এর ফলে খাওয়ার পরপরই ঝিমুনি ধরে, ঘুম চলে আসে। তাই খুব সামান্য পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন। এতে শরীর সুস্থ থাকবে এবং ঘুমও আসবে না।
এক ঘণ্টা পর পর মুখ ধোয়ার চেষ্টা করুন : সারা দিন সতেজ ও কর্মক্ষম থাকার জন্য অন্তত এক ঘণ্টা পর পর মুখ ধুয়ে ফেলুন। এতে ঘুমের ভাব অনেকটা দূর হবে। ত্বকও ভালো থাকবে, আবার সতেজও লাগবে।
গ্রিন টি খান : কাজের ফাঁকে এক কাপ গ্রিন টি খেতে পারেন। এতে ঘুমের রেশ কেটে যাবে এবং নতুন করে কাজ করার শক্তি পাবেন।
চিনি এড়িয়ে চলুন : চিনি অথবা চিনিজাতীয় যেকোনও খাবারের কারণে বেশি ঘুম পায়।বাড়িতে ও ধরনের খাবার থেকে দূরে থাকুন। তাহলে ঘুম পাওয়ার সম্ভাবনা কমবে।
সহকর্মীদের সঙ্গে কিছুটা সময় ফোনে বা ভিডিও কলে কথা বলুন : কাজের ফাঁকে কিছুটা সময় সহকর্মীদের সঙ্গে কাটান, অফিসের কাজ বাদে যেকোনও বিষয়ে আলোচনা করুন। দেখবেন মন ভাল লাগবে, ঘুমভাব কেটে যাবে।





Post a Comment