নেটদুনিয়া মজেছে চকোলেট বিরিয়ানিতে, চেখে দেখবেন নাকি...
Odd বাংলা ডেস্ক: খাদ্যরসিক বাঙিলির কাছে আজকাল চকোলেট মোমো কিংবা বেগুনের মালাইকারীর মতো ফিউশন ফিউশন রান্নাগুলো বেশ পছন্দের।কিন্তু সব ফিউশন যে জিভে জল আনবে এমন তো কথা নেই। তাই চকলেট বিরিয়ানি রেঁধে বেশ বিপাকেই পড়েছেন এক পাকিস্তানি রাঁধুনী। ওই বিরিয়ানির ভিডিও দেখে নেটিজেনরা তুলাধুনা করেছেন তাঁকে।
জানা গিয়েছে, পাকিস্তানের বন্দর নগরী করাচির একটি ফাস্টফুডের দোকানে বিক্রি হচ্ছে এই চকলেট বিরিয়ানি। এফএইচএম পাকিস্তান নামে একটি ইউটিউব চ্যানেলে এক ফুড ব্লগার আপলোড করেছেন ওই বিরিয়ানির ভিডিও।
ভিডিওতে দেখা গিয়েছে, করাচির একটি ফাস্টফুডের স্টলে গিয়ে ওই ফুড ব্লগার এক প্লেট চকলেট বিরিয়ানির অর্ডার দিচ্ছেন। দোকানের কর্মী সাধারণ এক প্লেট বিরিয়ানির ওপর একগাদা গলানো চকলেট ঢেলে ওই ফুড ব্লগারকে খেতে দিচ্ছেন। ফুড ব্লগার সেই বিরিয়ানি বেশ মজা করে চেটেপুটে খেয়ে ফেললেন। এমনকি অন্যদেরও এর স্বাদ চেখে দেখতে উৎসাহ দিলেন।
তবে বিরিয়ানি উপমহাদেশের অন্যতম জনপ্রিয় খাবার হলেও নেটিজেনরা এই আজব ফিউশন চেখে দেখার ব্যাপারে খুব একটা উৎসাহ দেখাননি। বরং ভিডিওর নিচে বিভিন্ন বিরূপ মন্তব্য করেছেন চকলেট বিরিয়ানি নিয়ে।





Post a Comment