সবসময় রোগে ভুগছেন? এই মন্ত্র পাঠে আপনিও হবেন সুস্বাস্থ্যের অধিকারী



Odd বাংলা ডেস্ক: সনাতন ধর্মে মন্ত্র জপের অপরিসীম গুরুত্ব স্বীকার করা হয়েছে। বহু যুগ আগে ঋষি-মুনিরা প্রতিদিন মন্ত্র জপ করতেন। বর্তমানেও মন্ত্র শক্তির গুরুত্ব রয়েছে। হিন্দু শাস্ত্রে এমন কিছু মন্ত্রের উল্লেখ রয়েছে, যা জপ করলে নেতিবাচক শক্তির প্রভাব খর্ব করা যাবে। আবার ধর্ম গ্রন্থে এমন কিছু মন্ত্রের উল্লেখ রয়েছ, যা নিয়মিত জপ করলে রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তবে এর পাশাপাশি চিকিৎসকদের পরামর্শ নেওয়া ও ওষুধ খাওয়া চালু রাখতে হবে—


সুস্বাস্থ্য লাভের জন্য দুর্গাসপ্তশতীতে উল্লিখিত মন্ত্র নিয়মিত জপ করা উচিত। প্রাতঃকালে উঠে স্নান করে উলের আসন বিছিয়ে দুর্গার সামনে ১০৮ বার এই মন্ত্র জপ করা উচিত--


দেহি সৌভাগ্যমারোগ্যং, দেহি মে পরমং সুখং।


রূপং দেহি, জয়ং দেহি, যশো দেহি, দ্বিষো জহি।।


জপ পূর্ণ হওয়ার পর সুস্বাস্থ্যের প্রার্থনা করুন।


হৃদয় রোগের কষ্ট কম করতে


হৃদরোগের সমস্যা থাকলে ঋগবেদে উল্লিখিত মন্ত্র জপ করা উচিত। নিয়মিত এই মন্ত্র জপ করলে সুফল পেতে পারেন।


ক্ক ঘন্নঘ মিত্রামহঃ আরোহন্নুত্তরাং দিবম।


হৃদ্রোগ মম সূর্য হরি মাংণ্ চ নাশ্যং।


সকালে উঠে স্নানের পর সূর্যের সামনে ২১, ৫২ বা ১০৮ বার এই মন্ত্র জপ করলে সুফল পেতে পারেন। তবে শুধু মন্ত্র জপ করলেই হবে না। স্বাস্থ্যের যত্নও নিতে হবে। তবেই আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.