গাছের পাতা খেয়েই জীবন পার ! এও সম্ভব?

Odd বাংলা ডেস্ক: দারিদ্র্যতা আর অর্থের অভাবে ক্ষুধার জ্বালায় একসময় বাধ্য হয়ে গাছের ডাল-পাতা খেয়ে থাকার সিদ্ধান্ত নেন ৫৩ বছর বয়স্ক পাকিস্তানের মেহমুদ বাট। তিনি মনে করেন ভিক্ষা করে নিজের খাবার যোগাড় করার চাইতে প্রকৃতিতে থাকা গাছের ডালপালা খেয়ে জীবন ধারণ করা সহজ। 
তবে শেষ পর্যন্ত তার অর্থনৈতিক স্বচ্ছলতা আসলেও ডাল-পাতা খাওয়ার অভ্যাস থেকে নিজেকে বিরত রাখতে পারেন নি। দারিদ্রতা থেকে অভ্যাসের শুরু হলেও পরে মেহমুদ বাট পাতায় আসক্ত হয়ে পরেন। 

জানা যায়, বিগত ২৮ বছর ধরে ডালপাতা খাওয়ার রীতিমতো অভ্যাস বানিয়ে ফেলেছেন বাট, তাছাড়া এই গাছের ডালপাতা খেয়ে সুস্থ আছেন তিনি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা জেলার বাসিন্দা তিনি। পাকিস্তানের এই বাসিন্দার পাতা খেয়ে সুস্থ থাকার ঘটনা আলোড়ন ফেলেছে গোটা বিশ্বে।

মেহমুদ বাট একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, আমার পরিবারে এমনই অর্থাভাব এসেছিল যে কারো চাহিদা পূরণের অবস্থা ছিল না। খাবারের সরবরাহ করতে পারছিলাম না। তখন আমি ভাবলাম কারো কাছে হাত না পেতে গাছের ডাল খাওয়া বেশি সহজ।

জানা গেছে, পাতায় অভ্যস্ত হওয়ার পরপরই কাজ পেয়ে যান মেহমুদ বাট। তিনি গাধা চালিত মালগাড়ি দিয়ে মালামাল এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যান। প্রতিদিন তার রোজগার প্রায় ৬৭০ পাকিস্তানি রুপি। অর্থের অভাব কাটিয়ে উঠতে পারলেও পাতা খাওয়া ছাড়তে পারেন নি মেহমুদ বাট।

পাতা খাওয়ার ব্যাপারে মেহমুদ বাট বলেন, গাছের ডাল ও পাতা খাওয়াটা আমার অভ্যাস। কচি কচি পাতা আমাকে আকৃষ্ট করে। তার প্রতিবেশী গোলাম মুহাম্মদ বলেন, মেহমুদ বাট প্রতিদিন পাতা খেয়েই বাঁচেন। মাল বহনের সময়ও রাস্তার পাশের সতেজ ডালপালা খান তিনি। 

পাতা খেলেও সে সুস্থ আছেন। তিনি কখনো অসুস্থ হয়ে হাসপাতাল বা ডাক্তারের কাছে যান নি। আমরা তো অবাক যে, কী করে একজন মানুষ দীর্ঘ বছর গাছের ডাল-পাতা খেয়ে সুস্থ থাকতে পারেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.