এক বোতল জল ৩৫০০, ভাতের প্লেট ৮৫০০ টাকা
Odd বাংলা ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক ও এর আশপাশে এলাকায় খাবারের দাম এখন আকাশচুম্বী। এক প্লেট ভাত বিক্রি হচ্ছে সাড়ে আট হাজার টাকায়। আর এক বোতল জলের দাম সাড়ে তিন হাজার টাকা। দাম আকাশচুম্বী হলেও ক্ষুধা মেটাতে বাধ্য হয়েই তা কিনতে হচ্ছে মানুষকে। দেশ ছাড়তে মরিয়ে হাজার হাজার আফগান এই মুহূর্তে ভিড় করছে কাবুল বিমানবন্দরে। এ কারণেই এই এলাকায় নজিরবিহীন ও অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে কাবুল বিমানবন্দরে উদ্ধার অভিযানের গতি আরও বেড়েছে। তালেবানের কাবুল দখলের পর এখন পর্যন্ত প্রায় ৮৩ হাজার জনকে সরিয়ে নেওয়া হচ্ছে। আগামী ৩১ আগস্টের মধ্যেই ঘটিবাটিসহ আফগানিস্তান ছাড়বে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে অবশিষ্ট সেনাদেরও সরিয়ে নেওয়া শুরু হয়েছে। সেক্ষেত্রে দেশ ছাড়তে ইচ্ছুক হাজার হাজার আফগানের স্বপ্ন সফল না হওয়ার আশঙ্কা রয়েছে।





Post a Comment