চাকরি ছেড়ে হানিমুনে দম্পতি, দুই বছরেও ফেরেননি বাড়িতে

Odd বাংলা ডেস্ক: ‘হানিমুন’ শব্দটি নবদম্পতিকে পুলকিত করে। বিয়ের পরই তারা কোথাও হানিমুনে যেতে মনস্থির করেন। দেশে বা দেশের বাইরে গিয়েও তারা হানিমুন করে থাকেন। তবে এমনটা কখনো শুনেছেন যে, দুই বছর ধরে হানিমুন করছে কোনো দম্পতি। সিনেমায় নয়, বাস্তবে এমনটা হয়েছে।

২০১৯ সালে বিয়ের পর রোজ ও সারা ব্যারট তাদের সন্তান ও পোষ্যকে নিয়ে হানিমুন বেরিয়েছেন। অনেকে একে মজা করে হানিমুনের বদলে ফ্যামিলিমুন বলতে শুরু করেছেন। আর এই হানিমুনে কত খরচ হয়েছে ১৩ লাখ টাকা। কীভাবে এত টাকা পেলেন? আসলে ইংল্যান্ডে ওই দম্পতির নিজস্ব বাড়ি রয়েছে। আর সেই বাড়ি ৮১ হাজার টাকায় ভাড়া দিয়েছেন দম্পতি। তবে তারা কোনো ট্রাভেল এজেন্সির সাহায্যে হানিমুনে যাননি। গিয়েছেন নিজের গাড়িতে। ২০১৪ সালে সারা ব্যারট একটি গাড়ি কিনেছিলেন। সেই গাড়িতেই তারা ভ্রমণ করছেন।

তারা কোথায় কোথায় সফর করেছে পরিবার? তার একটি লম্বা তালিকা রয়েছে। ফ্রান্স, বুলগেরিয়া, ইটালি ও স্পেন। আরো কয়েকটি দেশে তারা সফর করেছেন। তবে এখন দেশে ফেরার তোড়জোড় শুরু করেছেন ওই দম্পতি। ওই দম্পতি যখন সফরে বের হন, তখন তাদের সন্তানের বয়স ছিল ৩ বছর। তবে এখন তার বয়স ৫ বছর। ওই দম্পতি জানিয়েছেন, এখন বাড়ি ফিরছেন। তবে তাদের খুব মন খারাপ। এই সফরকে তারা মিস করবেন। 

ওই দম্পতি জানিয়েছেন, লকডাউনের সময়ও তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন। রাস্তায় বিভিন্ন অসুবিধের মুখেও পড়তে হয়েছে। তবে দমে যাননি। দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তবে কেন এতদিন হানিমুন করলেন? উত্তরে রোজ জানিয়েছেন, 'আমাদের লক্ষ্য ছিল দুনিয়াকে দেখা। অভিজ্ঞতা সঞ্চয় করা। তাই বেরিয়ে পড়েছিলাম। এই তো দেখতে দেখতে দুই বছর কাটিয়ে ফেললাম।' 

তবে এই সিদ্ধান্তটা নেয়া যে সহজ ছিল না তা স্বীকার করে নিয়েছেন তারা। নিজেদের বাড়ি, চাকরি ছেড়ে একটি গাড়িতে পৃথিবী ভ্রমণের সিদ্ধান্ত নেয়াটা সহজ কাজ ছিল না। তবে তারা এটা করেছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.