বাবা নামক নরপিশাচকে হত্যা করল তিন মেয়ে! কিন্তু কেন?
Odd বাংলা ডেস্ক: পৃথিবী এত নিষ্ঠুর কেন! বাবা মেয়েকে অনবরত শারীরিক নির্যাতন করেছে, চোখ বুঝে সইতে না পেরে অবশেষে বাবা নামক নরপিশাচকে মেরে ফেলেছে তিন মেয়ে (ক্রিস্টিনা, অ্যাঞ্জেলিনা ও মারিয়া)। ঘটনাটি ঘটেছে রাশিয়ার এক ছোট্ট শহরে। মেয়েদের বয়স যথাক্রমে ১৭, ১৮ ও ১৯ বছর।
এই তিন বোনের মধ্যে কতোই না খুনশুটি ছিল একসময়। ভালো লাগা-মন্দ লাগার আগেই চুপসে গেছে তাদের জীবনের সুন্দর মুহূর্ত গুলো। কুড়ে কুড়ে খেয়েছে তাদের ছোট সময়! কিন্তু নষ্ট জীবনের জন্য দায়ী অন্য আর কেউ না, তাদেরই জন্মদাতা পিতা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ তারা তিনজনই কারাবন্দি। সেটাও আবার কিনা তাদের বাবার হত্যার অপরাধে।
মেয়ে তিনটি স্বেচ্ছায় তাদের বাবাকে হত্যা করেনি। তারা বাধ্য হয়েছে, বছরের পর বছর বাবা নামের নরপিশাচের হাতে ধর্ষিত ও শারীরিক নির্যাতন যন্ত্রণা সহ্য করতে না পেরে, অবশেষে তারা এমন পথ বেছে নেয়। নির্যতানের এক পর্যায়ে ২০১৮ সালে ছুরিকাঘাত করে তারা তাদের বাবাকে হত্যা করে।
তবে এই মর্মান্তিক ঘটনা জানার পর তাদের মুক্তির জন্য অনেকে এগিয়ে এসেছেন।





Post a Comment