একধাক্কায় বাড়বে কলকাতার তাপমাত্রা, তবে এখনই বৃষ্টির হাত থেকে মুক্তি নেই শহরবাসীর
Odd বাংলা ডেস্ক: নিম্নচাপের জের কাটিয়ে ধীরে ধীরে পরিষ্কার হয়েছে রাজ্যের আকাশ। কমেছে বৃষ্টিপাতের পরিমাণ। তবে বৃষ্টি থেকে এখনই পুরোপুরি রেহাই মিলছে না। আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও চলতি সপ্তাহে বেশ খানিকটা বৃদ্ধি পাবে তাপমাত্রা, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে কলকাতায়।
কলকাতার আকাশে এখন রয়েছে মেধেদের আনাগোনা। যে কোনও মুহূর্তেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, চলতি সপ্তাহেই বাড়বে কলকাতার তাপমাত্রা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ভ্রুকুটিও রয়েছে শহরে।
এর মধ্যেই আগামী ২ অগাস্ট থেকে ৪ অগাস্ট পর্যন্ত সর্বাধিক তাপমাত্রা থাকার কথা ৩১-৩২ ডিগ্রি। সপ্তাহের শেষের দিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। অর্থাৎ এক ধাক্কায় অনেকটাই বাড়তে পারে তাপমাত্রা। আবহাওয়াবিদদের দাবি, আগামী সপ্তাহে বৃষ্টিপাত কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ লাগোয়া জেলাগুলির আকাশ থাকবে মূলত পরিষ্কার। তবে উত্তরবঙ্গে এখনই বৃষ্টি কমছে না। বরং পাহাড় সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত চলবে বলেই জানা গিয়েছে।





Post a Comment