আবারও বাবা হতে চলেছেন প্রধানমন্ত্রী

Odd বাংলা ডেস্ক: আবারও বাবা হতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ইনস্টাগ্রামে তাঁর স্ত্রী ক্যারি জনসন এই সুখবর দিয়েছেন। ৩৩ বছর বয়সী ক্যারি লিখেছেন, 'আবার গর্ভধারণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে করছি।'

তিনি আরও জানান, চলতি বছরের শুরুতে গর্ভপাতের কারণে তার তাঁর মন ভেঙে গিয়েছিল। উল্লেখ্য, ওই দম্পতির প্রথম সন্তান উইলফ্রেডের জন্ম হয় ২০২০ সালের এপ্রিলে। তার পরের মাস, অর্থা মে মাসে নিজেদের বিবাহ সম্পন্ন করেন  ক্যারি-বরিস।উল্লেখ্য, ব্রিটেনের ইতিহাসে বরিস জনসন প্রথম প্রধানমন্ত্রী, যিনি  ডাউনিং স্ট্রিটে বিয়ে না করেই সঙ্গীকে নিয়ে বসবাস শুরু করেন, ২০১৯ সালের জুলাই মাস থেকে। পরের বছর বিয়ের আগেই বরিস আর কেরির ঘর আলো করে জন্ম নেয় প্রথম ছেলে সন্তান উইলফ্রেড।

বরিস জনসনের প্রথম স্ত্রী ছিলেন অ্যালেগ্রা মোস্টাইন আওয়েন। ১৯৯৩ সালে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মাত্র ১২ দিনের মধ্যে ম্যারিনা উইলারকে বিয়ে করেন তিনি। ম্যারিনার বাবা একজন ব্রিটিশ সাংবাদিক এবং মা ভারতীয় বংশোদ্ভূত। ইউরোপীয় এক স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছিলেন বরিস ও ম্যারিনা। বরিস-ম্যারিনার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। ২০১৮ থেকে তাঁদের বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছিল। ২ বছর পর তা শেষ হয়। ম্যারিনার সঙ্গে ডিভোর্সের পর ক্যারি সাইমন্ডসকে বিয়ে করেন জনসন।গত ২৯ এপ্রিল লন্ডনের এক হাসপাতালে তাদের ঘরে প্রথম ছেলের জন্ম দিয়েছেন ক্যারি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.