Odd বাংলা ডেস্ক: কয়েক সপ্তাহ ধরেই মালদা জেলা জুড়ে ভাঙনের বাড়বাড়ন্ত। বিশেষত মালদার মানিকচকের ভূতনি ও বৈষ্ণবনগরে বেশ কয়েকদিন ধরেই ভাঙন চলছে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা। এদিকে প্রশাসনের তরফে জানানো হচ্ছে তারাও অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে।
মূলত মালদার বৈষ্ণবনগরে লালুটোলা এলাকায় গঙ্গা নদীতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে । নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি-বাড়িঘর। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে এই বছর বেশ কিছুদিন আগে ভাঙন শুরু হলেও তা কিছুটা থেমে যার। ফের বৃহস্পতিবার ভোর থেকে লালুটোলা সহ বেশ কয়েকটি এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। যার ফলে গঙ্গার তীরবর্তী এলাকার কয়েকশো পরিবার ভোর রাত থেকে বসত বাড়ি পরিবার নিয়ে আতঙ্কে এলাকা ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন।





Post a Comment