'আজকের দিনে শ্রেষ্ঠত্বের দিকে এগিয়েছিল ভারত', ৩৭০ ধারা অবলুপ্তির বর্ষপূর্তিতে মোদী
Odd বাংলা ডেস্ক: ভারতের ইতিহাসে ৫ অগাস্টে এক বিশেষ দিন। কারণ আজকের দিনেই ভারত ‘শ্রেষ্ঠ ভারত’ হওয়ার দিকে এগিয়ে গিয়েছিল। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে তাকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার বর্ষপূর্তিতে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে রাম মন্দিরের ভূমিপুজোর বর্ষপূর্তির প্রসঙ্গও উঠে এল তাঁর মুখে।
ঠিক কী লিখেছেন প্রধানমন্ত্রী? বৃহস্পতিবার দুপুরে তিনি টুইটারে লেখেন, ''আজকের এই ৫ আগস্ট তারিখটি খুবই বিশেষ হয়ে উঠেছে। এই ৫ আগস্টই দেশ এক ভারত, শ্রেষ্ঠ ভারতের ভাবনার দিকে অগ্রসর হয়েছিল। ৫ আগস্টই ৩৭০ ধারা (Article 370) অবলুপ্ত করে জম্মু ও কাশ্মীরের সমস্ত নাগরিককে সমস্ত অধিকার, সমস্ত সুযোগসুবিধার সম্পূর্ণ অংশীদার করে তোলা হয়েছিল।''
এদিন উত্তরপ্রদেশে ‘প্রধানমন্ত্রী গরিবকল্যাণ অন্ন যোজনা’-র সুবিধোভোগীদের সঙ্গে এক ভিডিও বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী। সেখানেও তাঁর মুখে উঠে আসে জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা অবলুপ্তির প্রসঙ্গ। তিনি দাবি করেন, ইতিহাসে এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে। পাশাপাশি অযোধ্যার রাম মন্দির নির্মাণের ভূমিপূজনের প্রসঙ্গেও কথা হলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
आज की ये 5 अगस्त की तारीख बहुत विशेष बन गई है।
— PMO India (@PMOIndia) August 5, 2021
ये 5 अगस्त ही है, जब 2 साल पहले देश ने एक भारत, श्रेष्ठ भारत की भावना को और सशक्त किया था।
5 अगस्त को ही, आर्टिकल-370 को हटाकर जम्मू कश्मीर के हर नागरिक को हर अधिकार, हर सुविधा का पूरा भागीदार बनाया गया था: PM @narendramodi
উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়া হয় সংবিধানের ৩৭০ ধারার অবলুপ্তি ঘটিয়ে। রাজ্যটিকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ, এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়।





Post a Comment